এক্সপ্লোর

Rituparna on Shefali Jariwala: শো করতে এসেছিলেন বাংলায়, সেই আলাপ! শেফালি জারিওয়ালার মৃত্যু মানতে পারছেন না ঋতুপর্ণা

Rituparna Sengupta on Shefali Jariwala Death: কেন মৃত্যু হল শেফালির, এই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

কলকাতা: মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউডের 'কাঁটা লগা গার্ল' শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। কেবল একটি মিউজিক ভিডিওই তাঁকে চূড়ান্ত জনপ্রিয়তা দিয়েছিল। কিন্তু 'কাঁটা লগা'-র পরে আর খুব বেশি কাজ করেননি শেফালি, নিজেকে সচেতনভাবেই সরিয়ে নিয়েছিলেন বলিউড থেকে। মন দিয়েছিলেন সংসারে। মাত্র ৪২ বছরেই থেমে গেল এই সম্ভাবনাময় অভিনেত্রীর জীবন। শেফালির মৃত্যুর খবর, অনেকের মতোই, মেনে নিতে পারেননি ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও। একাধিক শো করতে বহুবার বাংলায় এসেছিলেন শেফালি, আর সেই সূত্রেই ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে শেফালি জারিওয়ালার স্মৃতি হাতড়ালেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণা তখন টলিউডে কাজ করছেন চুটিয়ে। সেই সময়ে টেলিভিশনে একটি শো শুরু হয়েছিল, 'ঋতুর মেলা ঝুম তারা রা' নামে। এটি ছিল একটি ডান্স শো। এই শো-তেই পারফর্ম করতে এসেছিলেন শেফালি। সেই সময়ে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তাঁর আলাপ। অভিনেত্রী বলছেন, 'শেফালির মৃত্যুটা আমি যেন মেনে নিতে পারিনি। আমার কাছে ভীষণ দুঃখজনক। 'ঋতুর মেলা ঝুম তারা রা'-তে ও পারফর্ম করতে এসেছিল। সেই সময়ে আলাপ ওর সঙ্গে। এত হাসি খুশি, ঝলমলে একটা মেয়ের এই পরিণতি। শেফালি চলে যাওয়ার পরে আমি সোশ্যাল মিডিয়ায় লিখেওছিলাম। সেই সময়ে আমরা 'চান্স পে ডান্স', 'বৌদিমণি', 'টলি ভার্সেস বলি' বলে অনেকগুলো শো করেছিলাম। তবে এখন আর নিয়মিত যোগাযোগ ছিল না।'

কেন মৃত্যু হল শেফালির, এই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই বিষয়ে ঋতুপর্ণা বলছেন, 'আজকাল মানুষ শরীরের ওপর এত অত্যাচার করছে না.. শুনেছি ও অনেক ট্যাবলেট খেত। আমাদের জীবনে অবসাদ রয়েছে, চাপ রয়েছে। কিন্তু এখন আমরা এত আলোচনা করছি, বডি শেমিং নিয়ে এত সরব হচ্ছি, সেই সময়ে দাঁড়িয়ে আমরা বলছি, শরীর যেমন স্বাভাবিক, আমরা তেমনই কাজ করব... তাহলে এত চাপটা কীসের? আমরা একদিকে বলছি সবাই সমান, ছেলে মেয়ে সমান.. তাহলে কেন সবাই এত রোগা হওয়া, এত তারুণ্য ধরে রাখার দিকে ঝুঁকছে? এই বিষয়ে আমি বিদ্যা বালানকে অনেকটা কৃতিত্ব দেব। ও ওর সমস্যা সমাধান করেছে, পাশাপাশি কাজও করেছে। দক্ষিণী অভিনেত্রীদের তো কারোর জিরো ফিগার নয়। আমি বিশ্বাস করি, একটা সুঠাম দেহ থাকবে, পর্দায় দেখতে ভাল লাগবে। এমন না যে মানুষ জীবন উৎসর্গ করে দিয়ে ডায়েট করবে, শরীরে স্বাভাবিকত্ব নষ্ট করে ফেলবে, অস্ত্রোপচার করবে। নিজের শরীরকে প্রচন্ড চাপ দিলে, সেটাও তো একসময় জবাব দিয়ে দেবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget