এক্সপ্লোর

Rituparna Sengupta: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

Rituparna Sengupta News: ৫ জুন ঋতুপর্ণাকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই সময়ে বিদেশে থাকার কারণে কিছুটা সময় চান অভিনেত্রী। সেই সময়েই তিনি দাবি করেন, সবরকম প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তিনি

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। এর আগে, ৫ জুন ঋতুপর্ণাকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই সময়ে বিদেশে থাকার কারণে কিছুটা সময় চান অভিনেত্রী। সেই সময়েই তিনি দাবি করেন, সবরকম প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তিনি। সূত্রের খবর, অভিযুক্তদের অ্যাকাউন্টের তদন্ত করতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণার নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে গিয়েছিল ঋতুপর্ণার অ্যাকাউন্টে? সেকথা জানতেই ঋতুপর্ণাকে তলব করেছে ইডি।

এর আগে, নির্বাচনের ফলাফল প্রকাশের পরের দিনই ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। সেই সময়ে বিদেশে ছিলেন ঋতুপর্ণা। সেই কারণ দেখিয়েই তিনি ইডির কাছে কিছুটা সময় চেয়ে নেন। সেই মতো ফের সমন আসে ইডির পক্ষ থেকে। প্রথমবার তলবে হাজির না হলেও, দ্বিতীয় তলবে সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন ঋতুপর্ণা। সঙ্গে ছিলেন তাঁর হিসেবরক্ষক ও আইনজীবীরা। সমস্ত নথি ঋতুপর্ণা সঙ্গে করে নিয়ে এসেছেন বলেই জানা যাচ্ছে। তবে এখনও শুরু হয়নি জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত কিছু নিয়মকানুন মিটিয়ে নিচ্ছেন অভিনেত্রী ও তাঁর আইনজীবী ও হিসেবরক্ষক। এরপরে জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে জানা যাচ্ছে। 

সদ্য মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত-প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত ও কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত, সুরিন্দরস ফিল্মস প্রযোজিত ছবি 'অযোগ্য' (Ajogyo)। দর্শকদের মধ্যে এই ছবি প্রশংসা তো পেয়েছেই, সঙ্গে সঙ্গে বক্সঅফিসে ভাল ব্যবসাও করেছে এই ছবি। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০ তম ছবি এটি। অন্যদিকে, বিদেশে একাধিক জায়গায় দেখানো হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত অপর একটি ছবি, 'দাবাড়ু'। সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি পরিচালনা করেছিলেন পথিকৃৎ বসু। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

আরও পড়ুন: Amar Boss Release Date: শিবপ্রসাদ-নন্দিতার 'আমার বস'-এর মুক্তি পিছিয়ে গেল ডিসেম্বরে, পুজোয় আসছে 'বহুরুপী'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget