এক্সপ্লোর

Rituparna on Rituparno: 'কতদিন হয়ে গেল তোমার সঙ্গে গল্প করি না', ঋতুপর্ণর উদ্দেশে লিখলেন ঋতুপর্ণা

৮ বছর আগে, ঠিক আজকের দিনেই হঠাৎ দুঃসংবাদ। বৃষ্টিভেজা এক সকালে পরিচালকের বাড়িতে ভেঙে পড়েছিল টলিপাড়া। ঘুমের মধ্যেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। আজ তাঁর মৃত্যুবার্ষিকী। প্রিয় পরিচালকের স্মৃতি উস্কে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে আবেগপ্রবণ তারকারা। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 'দহন' ও 'উৎসব' ছবির নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে স্মৃতির কথা লিখলেন নায়িকা।

কলকাতা: ৮ বছর আগে, ঠিক আজকের দিনেই হঠাৎ দুঃসংবাদ। বৃষ্টিভেজা এক সকালে পরিচালকের বাড়িতে ভেঙে পড়েছিল টলিপাড়া। ঘুমের মধ্যেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। আজ তাঁর মৃত্যুবার্ষিকী। প্রিয় পরিচালকের স্মৃতি উস্কে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে আবেগপ্রবণ তারকারা। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 'দহন' ও 'উৎসব' ছবির নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে স্মৃতির কথা লিখলেন নায়িকা।

সাদা কালো বিশাল এক ছবি। আনমনে তাকিয়ে আছেন ঋতুপর্ণ। আর সেই ছবি ছুঁয়ে দাঁড়িয়ে ঋতুপর্ণা। আজ সোশ্যাল মিডিয়ায় এই ছটিবি পোস্ট করেছেন ঋতুপর্ণা। লিখেছেন, 'কতদিন হয়ে গেল তোমার সঙ্গে বসে গল্প করি না, দেখাও হয় না। ৮ বছর হয়ে গেল তুমি নেই। শুধু তোমার কাজ, তোমার শিক্ষা, তোমার ভালোবাসা , তোমার বকা আর অনেক আশীর্বাদ আছে সঙ্গে! নতুন করে তোমায় মিস করিনা কারণ কোনোদিন ভুলতেই যে পারিনি তোমায় ! অনেক প্রণাম, ভালোবাসা আর তোমার প্রিয় ফুলের সুগন্ধ পাঠালাম। .. ভালো থেকো'

ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প 'হীরের আংটি'। আর শেষ ছবি, 'চিত্রাঙ্গদা'। এই মাঝের সময়টা নিজেকে নিয়ে খেলা করেছেন ঋতুপর্ণ। ভেঙেছেন, গড়েছেন। আর দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন 'নৌকাডুবি', 'বাড়িওয়ালি' 'তিতলি', 'দহন', 'উৎসব', ‘সব চরিত্র কাল্পনিক’, 'চোখের বালি'-র মত একের পর এক অন্য স্বাদের ছবি। চিরাচরিত ধারায় কখনও চলতে চাননি তিনি। তাঁর ছবিতে উঠে এসেছে সম্পর্কের গুঢ় সমীকরণ, স্থান পেয়েছে লিঙ্গবৈষম্য, সমকামিতার মত বিষয়গুলি। অনেক শিল্পীই বলেছেন, ঋতুপর্ণ ঘোষের মত করে নারী চরিত্রকে হয়তো কেউই বুঝে উঠতে পারেননি। 

শুধু অভিনয় নয়, 'চিত্রাঙ্গদা' ও 'মেমোরিজ ইন মার্চ' ছবিতে অভিনয়ও করেছেন ঋতুপর্ণ। পরিচালকের অভিনয়ের ধারা মনে ধরেছিল দর্শকদের। তাঁর ছবির গল্প কখনও সরলরেখায় চলেনি। মনের বিভিন্ন অবেগ-অনুভূতিকে নিজের ধাঁচে ফুটিয়ে তুলেছিলেন তিনি। মাত্র ৪৯ বছর বয়সে থেমে যায় ঋতুরাজের সেই গল্প বলা। ৩০ মে চলে যাওয়ার সময় ঋতুপর্ণ পিছনে ফেলে যান একগুচ্ছ চিরকালীন মন ভালো করা ছবি।

সেরা শিরোনাম

Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget