এক্সপ্লোর

Rituparno Ghosh: ফের দেখা যাবে ঋতুপর্ণ ঘোষকে, সাক্ষাৎকার নিচ্ছেন, কথা বলছেন অন্য তারকাদের সঙ্গে!

Rituparno Ghosh News: এই শো ফেরার ঘোষণা হতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। একজন লিখেছেন, 'এই শো অনেক আগে ফিরিয়ে আনার উচিত ছিল। তখনই এই চ্যানেলের সেরা সময় ছিল।'

কলকাতা: তিনি 'লাইটস-ক্যামেরা-অ্যাকশন'-এর মায়া ত্যাগ করেছেন, নয় নয় করে অনেক বছর তো হল। কিন্তু 'লাইটস-ক্যামেরা-অ্যাকশন' কি সত্যিই ছাড়তে পেরেছে তাঁকে? এখনও বিভিন্ন কথায়, গল্পে, স্মৃতিচারণায় উঠে আসে তাঁর কথা। তাঁর কাজের সমাদর করেন মানুষ, ফিরে দেখতে চান বারে বারেই। তিনি ঋতুপর্ণ ঘোষ (Rituporno Ghosh)। কিংবদন্তি এই পরিচালক ছবি বানিয়েছেন, গল্প বলে গিয়েছেন নিজের ছন্দে। আর এবার সেই পরিচালকের সঞ্চালনা করা একটি শো-ই ফিরে আসছে চলেছে স্টার জলসার পর্দায়। 'ঘোষ অ্যান্ড কোম্পানি'। 

দীর্ঘদিন আগের এই সেলিব্রিটি চ্যাট শো-টি বেশ জনপ্রিয় ছিল। শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly), অপর্ণা সেন (Aparna Sen) -এর মতো নামকরা তারকারা। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আড্ডা দিতে বসে, তাঁরা ভাগ করে নিতেন, তাঁদের জীবনের সমস্তজানা অজানা গল্প। ঋতুপর্ণ এই শো-এর সঞ্চালনা করতেন নিজের ছন্দে। এই শো-তে মীর আফসর আলির একটি সাক্ষাৎকার নিয়ে একবার একটু বিতর্কও তৈরি হয়েছিল। 

এই শো ফেরার ঘোষণা হতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। একজন লিখেছেন, 'এই শো অনেক আগে ফিরিয়ে আনার উচিত ছিল। তখনই এই চ্যানেলের সেরা সময় ছিল।' আরও এক অনুরাগী লিখেছেন, 'পুরনো ধারাবাহিক যবে থেকেই ফিরিয়ে আনার চল হয়েছে, তবে থেকেই অপেক্ষা করছিলাম কবে এই শো-টা আসবে।' অনেকে আবার লিখেছেন, কোয়েল মল্লিকের শো 'কথা ও কাহিনী' কেও এভাবে ফিরিয়ে আনা হোক।

এই শো-এর প্রাণই ছিলেন ঋতুপর্ণ ঘোষ। তাঁর নিজস্ব স্টাইল, শিল্পমনস্ক-রুচিশীল চিন্তাভাবনা.. সমস্ত কিছুতেই এই শো বেশ জনপ্রিয় ছিল সবার পাশাপাশি ছিল প্রিয় তারকার মনের কথা জানার আগ্রহ। একাধিক জনপ্রিয় নায়ক নায়িকা থেকে শুরু করে ক্রিকেট ব্যক্তিত্ব এসেছেন এই শো-তে। ফলে দর্শকেরা বেশ খুশি এই শো আবার ফেরায়। তবে কখন এই শো টেলিকাস্ট হবে তা এখনও প্রকাশ্যে আসেনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

আরও পড়ুন: Rafiath Rashid Mithila: আমার কোনও হীনমন্যতা নেই, যা অর্জন করেছি সবটা নিজের চেষ্টায়

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget