এক্সপ্লোর

Rockstar 10 Years: 'রকস্টার'-র ১০ বছর পূর্তিতে স্মৃতির পাতা উল্টে দেখল গোটা টিম

২০১১-তে মুক্তি পাওয়া 'রকস্টার' শুধু দর্শকদেরই প্রশংসা অর্জন করে নেয়নি। পাশাপাশি সমালোচকদেরও মন জিতে নিয়েছিল। তার সঙ্গে প্রশংসিত হয়েছিল রণবীর কপূরের অভিনয়। 

মুম্বই: ১০ বছর আগে মুক্তি পেয়েছিল জনপ্রিয় বলিউড ছবি 'রকস্টার' (Rockstar)। প্রথমবার নিজেকে 'রকস্টার'-র চরিত্রে পর্দায় ফুটিয়ে তুললেন বলিউড অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor)। পরিচালক ইমতিয়াজ আলির জনপ্রিয় এই ছবিতে অভিনয় করেছিলেন রণবীর কপূর এবং নার্গিস ফকরি। রোম্যান্টিক- মিউজিক্যাল ড্রামা 'রকস্টার'-র গল্পই শুধু প্রশংসিত হয়নি। তার সঙ্গে জনপ্রিয় হয়েছিল ছবির গান। 'সড্ডা হক' থেকে 'নাদান পড়িন্দে', 'যো ভি ম্যায়', প্রতিটা গান এতটাই জনপ্রিয় হয়েছিল যে, আজও তা লোকের মুখে ঘোরে, মোবাইলে বাজে। ২০১১-তে মুক্তি পাওয়া 'রকস্টার' শুধু দর্শকদেরই প্রশংসা অর্জন করে নেয়নি। পাশাপাশি সমালোচকদেরও মন জিতে নিয়েছিল। তার সঙ্গে প্রশংসিত হয়েছিল রণবীর কপূরের অভিনয়। 

আরও পড়ুন - Vicky Kaushal-Katrina Kaif Wedding: ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের প্রসঙ্গে কী বলছেন ভিকি কৌশলের প্রাক্তন প্রেমিকা?

'সোচা না থা', 'যব উই মেট', 'লভ আজ কাল'-র মতো একাধিক ছবি পরিচালনা করেছেন পরিচালক ইমতিয়াজ আলি। তাঁর পরিচালিত অন্যান্য ছবিগুলির মতোই জনপ্রিয় হয় 'রকস্টার'। ছবিতে সুর দিয়েছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। 'রকস্টার' ছবির ১০ বছর পূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির পোস্টার দিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি। 

'মাদ্রাস ক্যাফে', 'ম্যায় তেরা হিরো', 'হাউজফুল থ্রি' অভিনেত্রী নার্গিস ফকরির কেরিয়ার শুরু হয় 'রকস্টার' ছবির হাত ধরে। রণবীর কপূরের বিপরীতে তাঁকেও পছন্দ করেছিলেন দর্শকরা। যদিও এই ছবির পরই রণবীর কপূরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যায়। কিন্তু রণবীর কপূর কিংবা নার্গিস ফকরি কখনও তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

প্রসঙ্গত, রণবীর কপূরের কেরিয়ারেও একটা মাইলস্টোন হয়ে রয়েছে 'রকস্টার'। এই মুহূর্তে তিনি একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন। খুব শীঘ্রই তাঁকে একাধিক ছবিতে দেখা যাবে। রণবীর কপূরের জন্মদিন উপলক্ষে কয়েকদিন আগেই যশরাজ ফিল্মস তাদের আগামী ছবি 'শামশেরা'র পোস্টার এবং ফার্স্ট লুক প্রকাশ করে। একাড়াও তাঁর হাতে রয়েছে ব্রহ্মাস্ত্র এবং আরও বেশ কিছু ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget