এক্সপ্লোর

Cirkus Release Date: ফের বড় পর্দায় রোহিত শেট্টি-রণবীর সিংহ জুটি, আগামী ১৫ জুলাই আসছে 'সার্কাস'

Cirkus Release Date: ছবিতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগডে, বরুণ শর্মাও। সেক্সপীয়রের ''কমেডি অফ এরর্স''-এর ওপর বানানো এই ছবি। একই সময় মুক্তি পেতে চলেছে ক্যাটরিনা কাইফের 'ফোন ভূত'।

মুম্বই: সিম্বা, সূর্যবংশীর পর ফের একবার বড় পর্দায় জুটি বাঁধছেন রোহিত শেট্টি-রণবীর সিংহ (ranveer singh)। আগামী ১৫ জুলাই মুক্তি পাচ্ছে 'সার্কাস'। রোহিত শেট্টির (rohit shetty) সেই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর। চিত্র সমালোচক তরণ আদর্শ এই ছবির মুক্তির তারিখ কনফার্ম করেছেন। ছবিতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগডে, বরুণ শর্মাও। সেক্সপীয়রের ''কমেডি অফ এরর্স''-এর ওপর বানানো এই ছবি। তবে সার্কাসের সঙ্গে একই সময় মুক্তি পেতে চলেছে ক্যাটরিনা কাইফের 'ফোন ভূত'। বক্স অফিসে কোন ছবি সাড়া দেয়, তা এখন দেখার। 

বড়দিনে মুক্তি পাচ্ছে বলিউডের তারকা দম্পতি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন (Ranveer Singh and Deepika Padukone) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি '83'। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবির প্রথম ঝলক। ভাগ করে নিলেন ভারতের 'শ্রেষ্ঠ গল্প'।

৫৯ সেকেন্ডের টিজারটি শুরু হচ্ছে একটি ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে একটি ম্যাচ চলছে যা ধীরে ধীরে একটি বড় টার্নিং পয়েন্টে পৌঁছচ্ছে। ভারতীয় ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটি রোমহর্ষক ম্যাচ চলছে। টিজারে লেখা রয়েছে সেই খেলা চলছে লর্ডসের ক্রিকেট ময়দানে। যেই ম্যাচে সর্বপ্রথম বিশ্বকাপ জিতে ভারত ইতিহাস গড়ে। 

টিজারের শেষে দেখা যাচ্ছে কিংবদন্তি ক্রিকেট তারকা কপিল দেবের চরিত্রে ক্যাচ ধরছেন রণবীর সিংহ। ছবির টিজার শেয়ার করে রণবীর লেখেন, 'শ্রেষ্ঠ গল্প। শ্রেষ্ঠ গৌরব। 83 প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর ২০২১। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি। প্রকাশ্যে টিজার। ট্রেলার মুক্তি পাবে আগামী ৩০ নভেম্বর।' ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাহির রাজ ভাসিন, জিভা, শাকিব সলিম, যতীন সারনা, চিরাগ পাতিল, নিশান্ত দাহিয়া, হার্ডি সন্ধু, পঙ্কজ ত্রিপাঠী প্রমুখকে।

আরও পড়ুন: নিমন্ত্রিতদের জন্য ভিকি-ক্যাটের বিয়ের কার্ডে লেখা থাকবে এই বিশেষ বিজ্ঞপ্তি

 

 

সেরা শিরোনাম

BP Singh: পর্দায় 'এসিপি প্রদ্যুমন'-এর বস, বাস্তবে প্রিয় বন্ধু! ভেঙে গেল CID পরিবার, শোকস্তব্ধ শিবাজী
পর্দায় 'এসিপি প্রদ্যুমন'-এর বস, বাস্তবে প্রিয় বন্ধু! ভেঙে গেল CID পরিবার, শোকস্তব্ধ শিবাজী
Katrina Kaif: একরত্তি পুত্র, পরিবার নিয়েই কাটাতে চান? আর অভিনয়ের দুনিয়ায় ফিরবেন না ক্যাটরিনা কাইফ?
একরত্তি পুত্র, পরিবার নিয়েই কাটাতে চান? আর অভিনয়ের দুনিয়ায় ফিরবেন না ক্যাটরিনা কাইফ?
Sadhak Bamakhyapa: পশ্চিমবঙ্গে আয়কর মুক্ত 'রামায়ণ', 'সাধক বামাক্ষ্যাপা' নিয়েও ভাবুক সরকার, দাবি জানাচ্ছেন নির্মাতারা
পশ্চিমবঙ্গে আয়কর মুক্ত 'রামায়ণ', 'সাধক বামাক্ষ্যাপা' নিয়েও ভাবুক সরকার, দাবি জানাচ্ছেন নির্মাতারা
Shah Rukh Khan: জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি
জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget