এক্সপ্লোর

Roopa Ganguly: 'যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. লাগলে ব়্যাফ নামান', জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের!

Abhishek Banerjee: 'ওকে অক্ষত ফেরত আনুন'... জনরোষের মুখে অভিষেক, কানে যেতেই ঝাঁপিয়ে পড়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়

কলকাতা: সোনারপুরে গিয়ে জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম, হল ধাক্কাধাক্কি, টানা-হেঁচড়া, দেখানো হল জুতো ও! ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে টেনে নামিয়েছে সাধারণ মানুষ! আর শনিবার সেই সাধারণ মানুষের রোষের মুখেই পড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! আইনশৃঙ্খলা থেকে নারী নিরাপত্তা, রাস্তা থেকে ত্রাণ! গত ১৫ বছরে তৃণমূল জমানায় না পাওয়ার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন মানুষ! তবে এই ঘটনার নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। সোনারপুরে অভিষেকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কী বললেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। 

'যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. প্রয়োজনে ব়্যাফ নামান..'

সোনারপুরে গিয়ে জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পড়া, এবং ডিম ছোঁড়া, ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি নিয়ে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, 'গোটা বিষয়টা জানতে পেরেই সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি। বলি, 'কি হচ্ছে টা কি? এটা কী সোনারপুরে ঘটছে? এটা সোনারপুরে কীভাবে ঘটতে পারে। আমি বলছি.. যেভাবে হোক অভিষেককে বাঁচান.. যেভাবে হোক, অভিষেককে বাঁচান। ওকে অক্ষত ফেরত আনুন।' তারপরে আমি ফোনটা ছেড়ে, আবার SP-কে ফোন করেছি। বললাম.. 'ব়্যাফ বা যা যা লাগে, আপনি ভরিয়ে দিন। তাড়াতাড়ি করুন। ওখানে মানুষকে থামান, শান্ত করুন। সব যেন বন্ধ হয়।' বিজেপি এসব কাজ সমর্থন করে না।' প্রসঙ্গত, সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এদিন অভিষেক ঘটনার খবর তাঁর কানে যেতেই সত্বর ব্যবস্থা নিতে বলেছিলেন তিনি।

কী বলছেন সাধারণ মানুষ?

এদিন সোনারপুরের কামরাবাদ মোড় থেকে নিহত দলীয় কর্মীর বাড়ি যেতে গিয়ে বারবার রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়! ধাক্কাধাক্কি, টানা হেঁচড়া, ডিম ছোড়া... এমনকী তাঁকে লক্ষ্য করে উড়ে আসে ঢিল! এক বিক্ষোভকারী বলছেন, 'ও বলেছিল না ৪ তারিখের পরে অ্যানাউন্সমেন্ট করেছিল না, বাবার ক্ষমতা দেখতে চেয়েছিল না! আজকে ওর বাবার ক্ষমতা ওকে দেখানো হবে।' এদিন নিহত দলীয় কর্মীর বাড়ির ভিতরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন, তখন সেই বাড়ি ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা! এক বিক্ষোভকারী বলছেন, 'তৃণমূলের দালালরা যাঁরা ছাপ্পা ভোট মেরেছে তাঁরা এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।' এক বিক্ষোভকারী বলছেন, 'এই চোর, যা টাকা আছে বার কর।' এভাবেই রীতিমতো দীর্ঘক্ষণ ঘেরাও হয়ে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: Lionel Messi: আনা হল ক্রেন, লেকটাউনে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কী করা হবে এই স্ট্যাচুটি নিয়ে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Advertisement

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget