এক্সপ্লোর

Lionel Messi: আনা হল ক্রেন, লেকটাউনে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কী করা হবে এই স্ট্যাচুটি নিয়ে?

Lionel Messi Statue: গত সপ্তাহে, এলাকার মানুষেরা হঠাৎ লক্ষ করেন, জোরে হাওয়া দিলে দুলছে মেসির এই বিশাল মূর্তি। মেসির এই মূর্তিটি প্রায় ২ তলা সমান উঁচু একটি প্ল্যাটফর্মের ওপর বসানো রয়েছে।

কলকাতা: টানাপোড়েনের পরে অবশেষে কাটল জট। সোমবার সকাল থেকে শুরু হল, লেকটাউনের লিওনেস মেসির (Lionel Messi) মূর্তি নামানোর প্রক্রিয়া। সুজিত বসুর উদ্যোগে, লেকটাউনের মোড়ে বসানো হয়েছিল মেসির ৪৪ ফুটের এই মূর্তি, উদ্বোধন করেছিলেন, স্বয়ং লিওনেস মেসি। কলকাতা সফরে এসে, এই মূর্তির ওপর থেকে পর্দা উন্মোচন করেছিলেন মেসি। শুধু তাই নয়, এই মূর্তির সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য ভক্তদের ভাবাবেগ। সেই কারণে এই মূর্তিকে অক্ষত নামিয়ে আনাই এখন PWD-র ইঞ্জিনিয়ারদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে, মূর্তি নামানোর প্রক্রিয়া।

কেন মেসির মূর্তি নামানোর প্রয়োজন?

কিন্তু কেন নামাতে হবে এই মূর্তি? গত সপ্তাহে, এলাকার মানুষেরা হঠাৎ লক্ষ করেন, জোরে হাওয়া দিলে দুলছে মেসির এই বিশাল মূর্তি। মেসির এই মূর্তিটি প্রায় ২ তলা সমান উঁচু একটি প্ল্যাটফর্মের ওপর বসানো রয়েছে। সেই কারণেই এই মূর্তিকে আরও বিশাল বলে মনে হয়। তবে হাওয়ায় এই বিশাল মূর্তি দুলছে এটা দেখার পরেই সচেতন হন এলাকাবাসীরা। প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা। ঘটনায় নিয়ে আসা হয়, PWD-র বিশেষজ্ঞদের। তাঁরা পরীক্ষা করে জানান, সত্যিই বিপজ্জনক অবস্থায় রয়েছে মেসির এই মূর্তি। ভেঙে পড়তে পারে যে কোনও সময়। এর মধ্যে একদিন ঝড় হলে, সেইদিন ও বিপজ্জনভাবে দুলতে শুরু করে মেসির মূর্তি। নিরাপত্তার কারণেই গত ২ সপ্তাহ ধরে বন্ধ রাখা হয়েছিল, মেসির মূর্তির পিছনের রাস্তা, সামনের ফ্লাইওভার এবং সংলগ্ন মাঠ। শুধু তাই নয়, দড়ি দিয়ে বেঁধে রাখা হয় মেসির এই মূর্তি!

নামিয়ে আনার পরে, কী হবে মেসির মূর্তির ভবিষ্যৎ?

মেসির মূর্তি নামানোর ক্ষেত্রে, সবচেয়ে বড় যে বিষয়টা বাধা, তা হল এই মূর্তির উচ্চতা। এত বড় মূর্তিকে ক্রেন ছাড়া নামানোর আর কোনও উপায় নেই। কিন্তু PWD-র ইঞ্জিনিয়াররা ভয় পাচ্ছেন, ক্রেন দিয়ে গোটা মূর্তি নামাতে গেলে, তার ক্ষতি হতে পারে। মেসির এই মূর্তির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক মানুষেক ভাবাবেগ। সেই কারণেএই মূর্তির যাতে কোনও ক্ষতি না হয়, সেই চেষ্টাই করা হচ্ছে। পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে, মেসির এই মূর্তি নামিয়ে, কোথায় রাখা হবে? এই বিষয়টি এখনও আলোচনাসাপেক্ষ। শোনা যাচ্ছে, নিচের প্ল্যাটফর্মের উচ্চতা কমিয়ে, এই মূর্তি ফের নিজের জায়গায় বসানো হতে পারে। অথবা এই মূর্তি নিয়ে চলে যাওয়া হবে পারে ইকোপার্কে। তবে আপাতত মূর্তিটিকে অক্ষত নামিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন: Abhishek Banerjee: 'নেশা করতেন', উঠছে হুমকি দেওয়ার অভিযোগও! অভিষেক যাঁর বাড়ি গিয়েছিলেন, সেই সঞ্জুর মৃত্যুর আসল কারণ কী?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget