এক্সপ্লোর

'RRR' Movie: ফের পর্দায় রাম চরণ-জুনিয়র এনটিআর জুটি! পুনরায় মুক্তি 'RRR' ছবির

Movie Re-release: এই ছবির হাত ধরে ভারতে এসেছিল অস্কার, গোল্ডেন গ্লোব। ছবির জনপ্রিয় গান 'নাটু নাটু'র তালে পা মিলিয়েছে গোটা বিশ্ববাসী। সেই ব্লকবাস্টার সিনেমা ফের মুক্তি পেতে চলেছে। কবে কোথায় দেখা যাবে?

নয়াদিল্লি: 'আর আর আর' (RRR)... এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত, রাম চরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Junior NTR) অভিনীত এই ছবি বক্স অফিসে ঝড় তোলে ২০২২ সালে। ফের একবার দর্শককে মন্ত্রমুগ্ধ করতে পুনরায় মুক্তি পাচ্ছে এই ছবি। 'আর আর আর' ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt), অজয় দেবগণ (Ajay Devgn), শ্রীয়া সরণও। 

ফের মুক্তি পাবে ব্লকবাস্টার 'আর আর আর'

এই ছবির হাত ধরে ভারতে এসেছিল অস্কার, গোল্ডেন গ্লোব। এই ছবির জনপ্রিয় গান 'নাটু নাটু'র তালে পা মিলিয়েছে গোটা বিশ্ববাসী। সেই ব্লকবাস্টার সিনেমা ফের মুক্তি পেতে চলেছে। কবে কোথায় দেখা যাবে?

'আর আর আর' ছবির হিন্দি ডিস্ট্রিবিউটর 'পেন মুভিজ'-এর তরফে এই ছবির পুনরায় মুক্তির কথা ঘোষণা করা হয়। মজার ছলে তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানতে চাওয়া হয়, 'আর আর আর' কথার সম্পূর্ণ অর্থ কী? কয়েক ঘণ্টা পর তারা নিজেরাই উত্তর দিয়ে আরও একটি পোস্ট করে। লেখা হয়, এর পুরো অর্থ হচ্ছে, 'আরআরআর রি রিলিজ'। অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। 

আগামী ১০ মে, এই ছবি পুনরায় মুক্তি পাবে। দেশজুড়ে একাধিক প্রেক্ষাগৃহে এই ছবি দেখা যাবে, আবার। তবে কোন কোন প্রেক্ষাগৃহে কখন দেখা যাবে এই ছবি, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে কোমারাম ভীম ও অল্লুরী সীতারাম রাজুর জুটির কীর্তি ফের প্রেক্ষাগৃহে ম্যাজিক দেখাতে প্রস্তুত। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by PVR Cinemas (@pvrcinemas_official)

আরও পড়ুন: Arijit Singh: মঞ্চে দাঁড়িয়ে নখ কাটছেন অরিজিৎ সিংহ, ভিডিও ভাইরাল হতেই জুটল 'অপেশাদার' তকমা!

এই ছবির 'নাটু নাটু' গানটি বিশেষ খ্যাতি লাভ করেছিল। দুই দক্ষিণ ভারতীয় বিপ্লবী, অল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীমের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয় এই ছবি। ১৯২০-র প্রেক্ষাপটে স্বাধীনতা পূর্ব ভারতের ওপর তৈরি ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট, অজয় দেবগণও। 

রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget