এক্সপ্লোর

Rukmini Maitra: চার ঘণ্টা ধরে মেকআপ, সহজ ছিল না রুক্মিণীকে 'বিনোদিনী' সাজিয়ে তোলা

Rukmini as Binokdini: এই ছবির অন্যান্য় চরিত্রে দেখা যাবে রাহুল বসু, কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌতম ঘোষ , মীর, চান্দ্রেয়ী ঘোষ, ওম সাহানিকে।

কলকাতা: রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) আগেই জানিয়েছিলেন, এই ছবি, এই চরিত্র তাঁর কাছে স্বপ্নের মতোই। দীর্ঘদিন এই চরিত্র নিয়ে পরিকল্পনা, প্রস্তুতি আরও কত কি... অবশেষে শ্যুটিং ফ্লোরে 'বিনোদিনী-একটি নটির উপাখ্যান'। আজ নতুন লুকে সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী। বসার ভঙ্গিমা থেকে শুরু করে পাতা কেটে বাঁধা খোঁপা, সোনার গয়না, শাড়ির ধরন এমনকি মুখের হাসিটুকুও যেন হুবহু বিনোদিনী।                                                                                                                                                                     

নিজের লুক প্রকাশের পরে রুক্মিণী বলছেন, 'আমায় বিনোদিনীর মতো করে সাজিয়ে তোলা যথেষ্ট পরিশ্রমসাধ্যআর কঠিন ছিল। তবে আমার টিমের ওপর ভরসা ছিল যে ওরা পারবেই। আমি কিছুই করিনি, কেবল ওদের বিশ্বাস করে গিয়েছি। তারপর দেখলাম ওরা একটা ম্যাজিক করে ফেলেছে। আমায় বিনোদিনী সাজিয়ে তুলতে মেকআপ থেকে শুরু করে কেশসজ্জা, পোশাক সব মিলিয়ে ৪ ঘণ্টা সময় লেগেছিল। রামকমলের কথাতেই আমার মেকআপে শিমার যোগ করা হয়েছিল যাতে পর্দায় আমায় ঝকঝকে দেখায়। তবে যেহেতু এটা পিরিয়ড ড্রামা, সেটা মাথায় রেখেই ছবির টোন ম্যাট হিসেবে সেট করা হয়েছিল। এই দুয়ের মেলবন্ধন ঘটানো ছিল বেশ কঠিন। এই ছবিটা বিনোদিনী দাসীর আশীর্বাদ ছাড়া সম্ভব ছিল না।'

আরও পড়ুন: Rukmini As Binodini: ত্রিপুরা থেকে এল চুল, বিদেশী মেকআপ, সোনার গয়নায় 'বিনোদিনী' হয়ে উঠলেন রুক্মিণী

অন্যদিকে রুক্মিণীতে উচ্ছ্বসিত রামকমল। তিনি বলছেন, 'আমি আমার রূপটান, কেশসজ্জা ও পোশাকের দায়িত্বে থাকা সমস্ত শিল্পীদের কাছে কৃতজ্ঞ এত যত্ন নিয়ে, পড়াশোনা করে রুক্মিণীকে সাজিয়ে তোলার জন্য। বিনোদিনী দাসীর আসল যে ছবি আমরা পাই তা ততটা স্পষ্ট নয়। সেই ছবি দেখে শাড়ি ও গয়না বুঝে হুবহু সেই লুককে ফুটিয়ে তোলা নেহাৎ সহজ না।'

এই ছবির অন্যান্য় চরিত্রে দেখা যাবে রাহুল বসু (রাঙা বাবু), কৌশিক গঙ্গোপাধ্যায় (গিরিশ চন্দ্র ঘোষ), গৌতম ঘোষ (দাশু নিয়োগী), মীর (গুরমুখ রাই), চান্দ্রেয়ী ঘোষ (গঙ্গা বাঈ), ওম সাহানি (কুমার বাহাদুর)-কে। ক্যামেরার দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। আজ থেকে শুরু হল ছবির শ্যুটিং।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget