এক্সপ্লোর

Rukmini As Binodini: ত্রিপুরা থেকে এল চুল, বিদেশী মেকআপ, সোনার গয়নায় 'বিনোদিনী' হয়ে উঠলেন রুক্মিণী

Rukmini As Binodini: পুরনো দিনে পোশাক বা ব্লাউজে ঠিক কী ধরনের সেলাই ব্যবহার করা হত সেটা মাথায় রেখেই তৈরি হয়েছে রুক্মিণীর পোশাক।

কলকাতা: পাতা কেটে বাঁধা খোঁপা, কপালে পরেছে পরিপাটি চুল। গাঢ় নীল শাড়ির লাল পাড়, তাতে সোনালি কাজ। ভারী সোনার গয়নায় পুরনো দিনের নকশা। বসার ভঙ্গিমা এক ঝলকে মনে করিয়ে দেয় কী কোনও এক ইতিহাসের চরিত্রের কথা? হ্যাঁ। তিনি নটি বিনোদিনী। আর হুবহু তাঁর লুকেই ক্যামেরার সামনে অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। নতুন ছবিতে এই ঐতিহাসিক চরিত্রকেই ফুটিয়ে তুলবেন তিনি। 

পরিচালক রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee)-র পরিচালনায় বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করবেন রুক্মিণী। আজ থেকে শুরু হয়ে গেল ছবির শ্যুটিং। সহজ ছিল না রুক্মিণীকে বিনোদিনী সাজিয়ে তোলা। স্টাইল থেকে শুরু করে মেকআপ, সবকিছুই একেবারে সঠিক হওয়া উচিত। ছবিতে নজর কেড়েছে রুক্মণীর চুলে ধরণ। কেশসজ্জার দায়িত্বে ছিলেন মৌসুমী ছেত্রী। তিনি জানিয়েছেন, রুক্মিণী যেহেতু বেশ লম্বা, সেই সামঞ্জস্য রেখে ৪ ইঞ্চি পর্যন্ত বাড়াতে হয়েছিল তাঁর চুল। রুক্মিণীর নিজের চুলের সঙ্গে মানানসই লাগার জন্য, ত্রিপুরা থেকে আনানো হয়েছিল রুক্মিণীর জন্য বিশেষ চুল। পাতা কেটে চুল বাঁধার যে ধরণ সেইসময়ে ছিল, তা তৈরি করতেও বেশ বেগ পেতে হয়েছিল মৌসুমীকে। কাজ করেনি জেল বা নারকেল তেল। শেষে জল দিয়ে চুল সেট করতে হয়েছিল রুক্মিণীর। 

অভিনেত্রীর মেকআপের দায়িত্বে ছিলেন রূপটান শিল্পী বৃথিকা বেনিয়া। তিনি জানান, বারে বারে রূপটান শেষ করার পরেও সঠিক টোন পছন্দ হচ্ছিল না রুক্মিণীর। যাঁর চরিত্র ফুটিয়ে তুলতে চান নায়িকা, তাঁর সঙ্গে হুবহু মিলে যেতে হবে ত্বকের রঙ, এই ছিল নায়িকার দাবি। তৃতীয়বার রূপটান শেষ করার পরে তা মনে ধরে রুক্মিণীর। তবে রূপটান এমনই হয়েছে, যাতে রঙ আরোপিত বলে না মনে হয়। সঠিক শেডের জন্য লন্ডন থেকে আনা একটি টোনার ব্য়বহার করা হয়েছিল।

আরও পড়ুন: Ankush Srabanti: 'শ্রাবন্তী আমায় বিয়ে করলে কোনও আপত্তি নেই', ঐন্দ্রিলার সামনেই বলে ফেললেন অঙ্কুশ!

পোশাকের দায়িত্বে ছিলেন সুচিস্মিতা দাশগুপ্ত। তিনি জানিয়েছেন, প্রথম যখন বিনোদিনী হিসেবে রুক্মিণীর চৈতন্য লুক ভাইরাল হয় তখনই বোঝা গিয়েছিল এই ছবির পোশাক পরিকল্পনা কতটা গুরুদায়িত্ব। পুরনো দিনে পোশাক বা ব্লাউজে ঠিক কী ধরনের সেলাই ব্যবহার করা হত সেটা মাথায় রেখেই তৈরি হয়েছে রুক্মিণীর পোশাক। মসলিনের বেনারসীর সঙ্গে আসল সোনার গয়না, বিশেষভাবে তৈরি লাল ব্লাউজ পরিপূর্ণতা দিয়েছে রুক্মিণীর লুককে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget