এক্সপ্লোর

Ramkamal and Rukmini: 'স্টার'-এর নাম বদলে বিনোদিনী থিয়েটার, মানত পূরণ হওয়ায় দক্ষিণেশ্বরে ১৪০ প্রদীপ জ্বালাবেন রামকমল-রুক্মিণী

Rukmini Maitra and Ram Kamal: আনন্দে উচ্ছ্বসিত রুক্মিণী। শুধুমাত্র স্বপ্নপূরণ হয়েছে বলে নয়, আজ তিনি কালী মায়ের সঙ্গে দেখা করবেন বলে।

কলকাতা: এখন নয়, ছবি শুরু হওয়ার আগেই মানত করেছিলেন পরিচালক। ছবির কাজ করতে গিয়ে যখন বিনোদিনীর জীবনকে কাছ থেকে জানতে পেরেছিলেন, বুঝেছিলেন কেন 'স্টার' থিয়েটারের নাম হওয়া উচিত বিনোদিনী থিয়েটার। সেই অপেক্ষার অবসান হয়েছে। স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার। সদ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, স্টার থিয়েটারের নাম হবে বিনোদিনী থিয়েটার। স্বপ্ন সত্যি হয়েছে রামকমল মুখোপাধ্যায়ের। আর তাই, আজ দক্ষিণেশ্বর মন্দিরে প্রদীপ জ্বালিয়ে পুজো দেবেন তিনি। প্রদীপের সংখ্যায় রয়েছে বিশেষত্ব। রামকমল মানত করেছিলেন, স্টার থিয়েটারের নাম বদল হতে যত বছর সময় লাগবে, অপেক্ষা করতে হবে যত বছর, ঠিক ততগুলোই প্রদীপ জ্বালাবেন তিনি। আর সেই হিসেব থেমে গিয়েছে ১৪০ -এ। রামকমল ১৪০ প্রদীপ জ্বালাবেন আজ দক্ষিণেশ্বরে। সঙ্গে থাকবেন পর্দার 'নটি বিনোদিনী' রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। 

সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন রুক্মিণী নিজেই। সেখানে তিনি জানিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে তাঁর পুজো দেওয়ার কথা। আনন্দে উচ্ছ্বসিত রুক্মিণী। শুধুমাত্র স্বপ্নপূরণ হয়েছে বলে নয়, আজ তিনি কালী মায়ের সঙ্গে দেখা করবেন বলে। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্যা ছিলেন বিনোদিনী। সেই কারণেই দক্ষিণেশ্বর মন্দিরকে বেছেছিলেন তাঁরা। স্বপ্নপূরণ হতে উচ্ছ্বসিত রামকমলও। জানিয়েছিলেন শ্যুটিংয়ের সময়েই রুক্মিণীর সঙ্গে তাঁর কথা হত বিনোদিনীকে নিয়ে। সেই সময়েই তিনি রুক্মিণীকে বলেছিলেন তাঁর এই মানতের কথা। স্বপ্নপূরণ হতে রুক্মিণীই নাকি তাঁকে মনে করিয়ে দিয়েছেন এই কথা। সেই কথা মতো আজ মন্দিরে পুজো দিতে যাবেন তাঁরা। 

স্টার থিয়েটারের নাম বদলে রুক্মিণী থিয়েটার হওয়ার পরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি লম্বা লেখা লিখেছিলেন রুক্মিণী। তিনি লিখেছিলেন, ''এই সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ দিদি। একজন নারীকে তাঁর যোগ্য সম্মানটুকু দেওয়া আর তার ১৪০ বছরের লড়াই আজ সার্থক বলে মনে হচ্ছে। আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই। এটা একেবারে একটা উদাহরণ যে একটা মেয়েই অন্য আরেকটা মেয়েকে তুলে ধরতে পারে। আমরা, গোটা বিনোদিনীর টিম এই বদলের জন্য আপনার কাছে নতশীর, আপনাকে অনেক ধন্যবাদ। স্টার থিয়েটার এবার থেকে বিনোদিনী থিয়েটার হল।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

আরও পড়ুন: Malaika Arora Diet: থালায় নয়, বাটিতে খান, খিদে নিয়ে খাবার টেবিল ছেড়ে উঠুন.. টিপস দিচ্ছেন মালাইকা

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget