এক্সপ্লোর

Rukmini on Dev-Subhashree: দেব-শুভশ্রীকে ফের একসঙ্গে দেখে কষ্ট পাচ্ছেন রুক্মিণী? সোজাসাপ্টা জবাব এল নায়িকার থেকেই

Rukmini on Dhumketu: এর আগে, দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখার পরে, সোশ্যাল মিডিয়ায় রাজ ও রুক্মিণীকে নিয়ে কদর্য আক্রমণ শুরু হয়েছিল

কলকাতা: 'ধূমকেতু' (Dhumketu) মুক্তি পেয়েছে মাত্র ২ দিন হল। আর এর মধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে এই সিনেমা। দলে দলে মানুষ হল ভরাচ্ছেন, প্রযোজক জানাচ্ছেন, দেব-শুভশ্রী ১০ বছর পরে পর্দায় ফিরে ইতিমধ্যেই উপার্জনের খাতায় তুলে নিয়েছেন ২ কোটিরও বেশি টাকা। এমন ওপেনিং বহুদিন দেখেনি বাংলা ছবি। দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) অভিনীত এখনও পর্যন্ত শেষ সিনেমা 'ধূমকেতু' দর্শকদের মন ছুঁয়েছে। প্রশংসায় উচ্ছ্বসিত সবাই। তবে পাশাপাশি, সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে, একাধিক মিম। দেব আর তাঁর প্রাক্তন প্রেমিকা শুভশ্রীকে ফের পাশাপাশি দেখে নাকি খুশি নন দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সেই কারণেই তিনি নাকি সোশ্যাল মিডিয়াতেও ছবিকে শুভেচ্ছা জানিয়ে কোনও পোস্ট করেননি। আসল ঘটনা কী? আজ একটি গয়নার শো-রুমের উদ্বোধনে এসে এই বিষয় নিয়ে মুখ খুললেন রুক্মিনী।

এর আগে, দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখার পরে, সোশ্যাল মিডিয়ায় রাজ ও রুক্মিণীকে নিয়ে কদর্য আক্রমণ শুরু হয়েছিল। এই বিষয়ে দেব বলেছিলেন, 'রুক্মিণী  রাজ ভীষণ পরিণতভাবে বিষয়টা সামলাচ্ছেন। ওঁরা ২ জনেই সিনেমাটাকে ভীষণভাবে সমর্থন করছেন। তবুও আমি রাজ, শুভশ্রী আর রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।' আজ এই প্রসঙ্গে রুক্মিণী সোজাসাপ্টা জবাব দেন, 'দেব-কে কোনোদিন ও আমার কাছে ক্ষমা চাইতে হবে না।'

এখানেই শেষ নয়, রুক্মিণী আরও বলেন, 'যতক্ষণ সিনেমাটা হিট হচ্ছে,ততক্ষণ সব ঠিক আছে। যে কেউ আমাদের নিয়ে কথা বলতে পারেন। মজা করতে পারেন। তবে কেউ যদি মনে করেন, সত্যিই আমি দেব আর শুভশ্রীকে একসঙ্গে দেখে কষ্ট পেয়েছি, তাহলে তাঁরা মানসিকভাবে অনেকটা পিছিয়ে রয়েছেন। দু জন প্রফেশনাল মানুষ একসঙ্গে ছবির প্রচার করবেন এটাই তো স্বাভাবিক। তাতে কারোর কেন কোনও সমস্যা থাকবে? কাদের মধ্যে কী ব্যক্তিগত সমীকরণ ছিল সেটা তাঁদের ব্যাপার। ২০২৫ সালে দাঁড়িয়ে, এত বছর প্রফেশনালি কাজ করে যদি এই প্রশ্নগুলো শুনতে হয়, তাহলে আমরা জীবনে অনেকটা পিছিয়ে যাব।'

প্রসঙ্গত, ছবি মুক্তির আগের দিন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে নৈহাটির বড়মা-র মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেব। সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও। সেখানে গিয়ে দেব বাবা, মা ও বোনের সঙ্গে সঙ্গে রুক্মিণী মৈত্রের নামেও পুজো দেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget