এক্সপ্লোর

Rukmini on Dev: 'সুপারস্টার, মেগাস্টার নয়...', দেবকে কী মনে করেন রুক্মিণী? জন্মদিনে নায়িকা লিখলেন মনের কথা!

Rukmini Maitra on Dev: রুক্মিণী দেবের জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। কালো পোশাকে রঙমিলান্তি করেছিলেন তাঁরা।

কলকাতা: ২৫ ডিসেম্বর টলিউডের জনপ্রিয় তারকার জন্মদিন, এই দিনটার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। বিশেষ এই দিনে প্রত্যেক বছরই পার্টির আয়োজন করা হয়। তার অন্যথা হল না এই বছরেও। দেব (Dev) এর জন্মদিনে করা হল বিশেষ পার্টির আয়োজন। সেখানে হাজির রইলেন, রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) থেকে শুরু করে শোভন-সোহিনী ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। আর সোশ্যাল মিডিয়ায় দেবের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিলেন রুক্মিণী। সঙ্গে দিলেন বিশেষ বার্তা। 

রুক্মিণী দেবের জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। কালো পোশাকে রঙমিলান্তি করেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত পোস্ট শেয়ার করে রুক্মিণী লিখেছেন, 'শুভ জন্মদিন সুপারস্টার নয়, মেগাস্টার নয়.. শুধু ভালবাসাকে। তুমি চাঁদ, সূর্য আর তারাদেরও ছুঁয়ে ফেলো। ভালবাসা আর শুভেচ্ছা সবসময়ের জন্য।' রুক্মিণীর এই পোস্টে দেবকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এদিন দেবের জন্মদিনের পার্টিকে হাজির ছিলেন সোহিনী সরকার (Sohini Sarkar) আর শোভন গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার ও করে নিয়েছেন শোভন আর সোহিনী।

অন্যদিকে, জন্মদিনেই নিজের ৫০তম ছবি ঘোষণা করেছেন দেব। বাস্তব জীবনের এক নায়কের গল্প এবার পর্দায় তুলে নিয়ে আসবেন দেব । পদ্মশ্রী করিমুল হকের জীবনে গল্প অনেকেরই জানা । অ্যাম্বুল্যান্সের অভাবে প্রয়াত হয়েছিলেন তাঁর মা । সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারেননি পরিবারের মানুষেরা । তারপরেই করিমুল নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করেন, গ্রামের কেউ যেন অ্যাম্বুল্যান্সের অভাবে মারা না যান । বাইকে করেই অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি প্রাণ বাঁচিয়েছেন হাজার হাজার মানুষের । বাস্তবের সেই নায়ককে নিয়েই দেবের নতুন সিনেমা ।

বিনয় এম মুদগিল-এর পরিচালনায় তৈরি হচ্ছে এই সিনেমা । মুক্তি পাবে আগামী বছর, তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে দেওয়া হয়নি কোনও তারিখ । ছবির ঘোষণার সঙ্গে পোস্টার ও সামনে এসেছে । সেখানে দেখা যাচ্ছে, বাইক চালাচ্ছেন দেব, তার পিছনে বসে রয়েছেন একজন অসুস্থ মানুষ । তারও পিছনে, স্যালাইন ধরে অসুস্থ ব্যক্তির পাশে বসে রয়েছেন এক ব্যক্তি । যেখানে অ্যাম্বুল্যান্সের পরিষেবা নেই, সেখানেই বাইক নিয়ে পৌঁছে যেতেন করিমুল হক । সেই গল্প নিয়েই তৈরি হচ্ছে এই সিনেমা । তবে এই সিনেমায় দেব ছাড়া আর কে কে রয়েছেন, সেই কথা এখনও প্রকাশ্যে আসেনি ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
Tollywood News: দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget