এক্সপ্লোর

Rukmini Maitra: সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রুক্মিণী, আপাতত থাকতে হবে বিশ্রামে

Rukmini Maitra News: সদ্যই মুক্তি পেয়েছে রুক্মিণীর নতুন ছবি 'বিনোদিনী'

কলকাতা: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। কয়েকদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় তিনি যে ছবি শেয়ার করে নিয়েছিলেন, সেখানে দেখা গিয়েছিল তাঁর হাতে স্যালাইন। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন বন্ধুবান্ধব থেকে শুরু করে সাধারণ মানুষেরা। আর আজ রুক্মিণী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন যে তিনি বাড়ি ফিরেছেন। 

সদ্যই মুক্তি পেয়েছে রুক্মিণীর নতুন ছবি 'বিনোদিনী' (Binodini)। আর এই ছবির প্রচারেই বিভিন্ন জায়গায় যেতে হয়েছে রুক্মিণীকে। এই ছবি নিয়ে তিনি যেমন পৌঁছে গিয়েছেন দিল্লিতে, তেমনই পৌঁছে গিয়েছেন কলকাতার অলিগলিতে। এই ছবির আগেই স্টার থিয়েটারের নাম বদলে করা হয়েছিল বিনোদিনী থিয়েটার। আর সেই থিয়েটারের ছবি মুক্তির প্রথম দিন গিয়েছিলেন রুক্মিণী। একটি আলোচনাচক্রে যোগ দেওয়ার জন্য দিল্লি ও গিয়েছিলেন তিনি। 

আর এই প্রচারের মধ্যেই হঠাৎ দুঃসংবাদ। সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন। তাঁর হাতে ছিল স্যালাইন। জ্বর হয়েছিল রুক্মিণীর। আর সেই জ্বরে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন রুক্মিণী যে তাঁকে ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। সেখান থেকেই ছবি শেয়ার করে নিয়েছিলেন রুক্মিণী। আজ বাড়ি ফেরার পরে দর্শকদের ভাল থাকার খবরও তিনি জানালেন সোশ্যাল মিডিয়াতেই। 

রুক্মিণী লিখেছেন, 'বাড়ি ফিরে এসেছি। বিশ্রাম করছি। আপনাদের প্রত্যেকের আশীর্বাদ, ভালবাসা আর চিন্তার জন্য অনেক ধন্যবাদ। সত্যিই এটা আমার খুব খুব জরুরি। আশা করছি, আবার খুব তাডা়াতাড়িই কাজে ফিরতে পারব।' সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর এই বার্তায় সবাই তাঁর সুস্থতা কামনাই করেছেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

ছবি মুক্তির আগে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, 'একজন অভিনেত্রীর ৭ বছরের কেরিয়ারে একটা ছবি করতে, পোস্টারে একা থাকতে ৫টা বছর লেগে গেল। বিনোদিনীর প্রথম পরিকল্পনা হয়েছিল ২০১৯ সালে। সেই থেকে বারে বারেই মনে হয়েছে, ছবিটি বোধহয় আর হবে না। কিন্তু আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। 'বিনোদিনী' করলে রামকমলের সঙ্গেই করব। তাতে যদি আমায় ১০ বছর অপেক্ষা করতে হয়, করব। শুরু থেকে তো কম কথা শুনতে হয়নি। ছবির প্রযোজক পালিয়ে গিয়েছে। কত নায়ক ছবিটিতে অভিনয় করতে রাজি হননি। নাকচ করে দিয়েছেন। আমাদের শুনতে হয়েছে, পোস্টারে বিনোদিনী নয়, হিরোর মুখ দাও। ছবির নাম বদলে তার সঙ্গে একটা পুরুষ চরিত্রের নাম জুড়ে দাও। তবেই এই ছবি ব্যবসা করতে পারবে। কিন্তু রাম বলেছিল, 'আমি বিনোদিনী বানাচ্ছি। পোস্টারে একা বিনোদিনী-ই থাকবে।' একা একটা পোস্টারে থাকতে আমার পাঁচ বছর সময় লেগে গেল।'

আরও পড়ুন: Sports Film Festival: মঙ্গলবার থেকে খেলাধুলো নিয়ে ১৮টি সিনেমার জমজমাট ফিল্মোৎসব, কলকাতায় কোথায় দেখবেন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget