এক্সপ্লোর

Athiya Shetty-KL Rahul: রাহুল-আথিয়ার পরিবারে আসছে খুদে সদস্য? সুনীল শেট্টির মন্তব্যে জল্পনা তুঙ্গে

Suniel Shetty Comment: ২০২৩ সালের জানুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী আথিয়া শেট্টি ও তারকা ক্রিকেটার কেএল রাহুল। কনের বাবা, অভিনেতা সুনীল শেট্টির খাণ্ডালার ফার্মহাউজে বিয়ে হয়।

নয়াদিল্লি: আথিয়া শেট্টি (Athiya Shetty) ও কেএল রাহুলের (KL Rahul) পরিবারে এবার খুদে সদস্যের আগমন হতে চলেছে? সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বিনোদন দুনিয়ায়। কিন্তু এমন জল্পনার কারণ কী? সম্প্রতি বর্ষীয়ান অভিনেতা সুনীল শেট্টির (Suniel Shetty) একটি মন্তব্যই এমন গুঞ্জনের উদ্রেক করেছে। (Pregnancy Rumours)

মা হতে চলেছেন আথিয়া শেট্টি?  

২০২৩ সালের জানুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী আথিয়া শেট্টি ও তারকা ক্রিকেটার কেএল রাহুল। কনের বাবা, অভিনেতা সুনীল শেট্টির খাণ্ডালার ফার্মহাউজে পরিবার পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন তাঁরা। চিরকালই নিজেদের ব্যক্তিগত জীবন গোপনই রেখেছেন তাঁরা। একসঙ্গে যে খুব ঘন ঘন ছবি পোস্ট করেন এমনও না। তবে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁদের 'কাপল গোল' নজর কাড়ে। সেই আবহেই এবার শোনা যাচ্ছে প্রথম সন্তানের আগমনের প্রস্তুতি নিচ্ছেন এই তারকা দম্পতি। সুনীল শেট্টির একটি মন্তব্য দেখে এমনই আন্দাজ করা হচ্ছে যে আথিয়া শেট্টি সন্তানসম্ভবা। কী এমন বললেন তিনি? 

একটি নাচের রিয়েলিটি শোয়ে সম্প্রতি 'গ্র্যান্ডপেরেন্টস' স্পেশাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ দাদু-দিদা, ঠাকুর্দা-ঠাকুমাদের উৎসর্গ করে বিশেষ পর্ব। সেই অনুষ্ঠানের অন্যতম বিচারক সুনীল শেট্টি। এই পর্বে সঞ্চালিকা ভারতী সিংহ সুনীল শেট্টিকে জিজ্ঞেস করেন তিনি কেমন ধরনের দাদু হবেন। এই প্রশ্নের উত্তরে তাঁকে বলতে শোনা যায়, 'হ্যাঁ, পরের সিজনে যখন আমি আসব, আমি এই মঞ্চে দাদু হিসেবে হেঁটে উঠব।' 

আরও পড়ুন: Top Social Post Today: পরম-পিয়ার যুগলবন্দি, ঋত্বিকের ওয়েব সিরিজে শাশ্বত, সুরঙ্গনা, নজরে আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

নিজের উত্তরে ফাঁকে কি মেয়ের সন্তানসম্ভবা হওয়ারই ইঙ্গিত দিলেন সুনীল? সেই বিষয়ে এখনই কোনও নিশ্চিত তথ্য মেলেনি যদিও। ফলে অনুরাগীদের অপেক্ষাতেই থাকতে হবে যতক্ষণ না দম্পতি নিজেরা আনুষ্ঠানিক কোনও ঘোষণা করছেন। গত বছর, ২৩ জানুয়ারি, চার হাত এক হয় অভিনেত্রী ও ক্রিকেটারের। সোশ্যাল মিডিয়ায় রাহুলকে ট্যাগ করে বিয়ে ছবি শেয়ার করে নেন আথিয়া। পড়ন্ত আলো মেখে প্রেমের পরিণতি পায় তাঁদের প্রেম। আথিয়া লেখেন, 'তোমার আলোয় আমি ভালবাসতে শিখলাম। আজ, আমাদের প্রিয়জনের উপস্থিতিতে, আমাদের বাড়িতে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। অসম্ভব আনন্দ আর শান্তি পাচ্ছি। আমাদের হৃদয় ভালবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমরা আমাদের আগামী নতুন জীবনের জন্য শুভেচ্ছা চাইছি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget