এক্সপ্লোর

Runway 34 Trailer: মস্তিষ্কের খেলা খেলছেন অজয় দেবগন-অমিতাভ বচ্চন, প্রকাশ্যে 'রানওয়ে ৩৪' ছবির ট্রেলার

এদিন 'রানওয়ে ৩৪'-এর ট্রেলার পোস্ট করেছেন অজয় দেবগন।সঙ্গে তিনি লেখেন, 'প্রতিটা মুহূর্ত গোনা হচ্ছে। অজয় দেবগন ফিল্মস গর্বের সঙ্গে তাদের ট্রেলার নিয়ে এসেছে প্রকাশ্যে। আমরা টেক অফ করার জন্য তৈরি।'

মুম্বই: আজ প্রকাশ্যে এল 'রানওয়ে ৩৪' ছবির ট্রেলার (Runway 34 Trailer)। এই ছবির টিজার এবং মোশন পোস্টার আগেই মুক্তি পেয়েছিল। অবশেষে প্রকাশ্যে এল ছবির ট্রেলার। মাটি থেকে ৩৫ হাজার ফুট উঁচুতে মস্তিষ্কের খেলা খেলছেন অজয় দেবগন (Ajay Devgn), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সঙ্গে রকুলপ্রীত সিংহ। 

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বহু প্রতীক্ষিত ছবি 'রানওয়ে ৩৪'-এর ট্রেলার পোস্ট করেছেন অজয় দেবগন। ট্রেলার পোস্ট করে তিনি লেখেন, 'প্রতিটা মুহূর্ত গোনা হচ্ছে। অজয় দেবগন ফিল্মস গর্বের সঙ্গে তাদের ট্রেলার নিয়ে এসেছে প্রকাশ্যে। আমরা টেক অফ করার জন্য তৈরি।' এই ছবিতে একজন পাইলটের চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ছবিটি দেখার জন্য। সদ্য ছবির মোশন পোস্টার মুক্তি পাওয়ার পরই কমেন্টে এমনই কথা বলেছিলেন নেটাগরিকরা। উল্লেখ্য, 'রানওয়ে ৩৪' ছবিটি পরিচালনা এবং প্রযোজনা দুটোই করেছেন অজয় দেবগন।

আরও পড়ুন - Kishmish Trailer: ভালবাসার নতুন মানে শেখাতে আসছে দেব-রুক্মিণীর 'কিশমিশ', প্রকাশ্যে ট্রেলার

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছোট্ট ভিডিও ক্লিপ পোস্ট করেন অজয় দেবগণ। সেখানে অজয়ের সঙ্গে ছিলেন তাঁর সহ-অভিনেতা বোমান ইরানি ও ছবির গোটা টিম। সকলে মিলে একসঙ্গে সেখানে ছবির শ্যুটিং 'র‍্যাপ আপ' ঘোষণা করেন। আর তারপরই আজব কাণ্ড। হঠাৎ দেখা গেল সকলেই কামড় বসালেন আসল 'র‍্যাপ'-এ (Wrap)। আসলে একটি বিশেষ ধরনের খাবারের নাম 'র‍্যাপ'। সাধারণত সবজি, মেয়োনিজ বা চিজ, চিকেন ইত্যাদি দিয়ে সেটিকে রুটির মতো কিছু দিয়ে পাকিয়ে দেওয়া হয় অর্থাৎ 'র‍্যাপ' করে দেওয়া হয়। এই কারণেই ওই খাবারটিকে 'র‍্যাপ' বলে। 'আমরা ফ্লাইটের খাবারকে একটু বেশি সিরিয়াস নিয়েছি! "রানওয়ে ৩৪"- শ্যুটিং 'র‍্যাপ' হল। আপনাদের সঙ্গে দেখা হবে প্রেক্ষাগৃহে...'। এমনই ক্যাপশনে ভিডিও পোস্ট করেন অজয় দেবগণ। ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী রকুল প্রীত সিংহও (Rakul Singh)। তিনি যদিও এই 'র‍্যাপ আপ' ভিডিওয় উপস্থিত ছিলেন না। তাই পোস্টে কমেন্ট করে লেখেন, 'আমি 'র‍্যাপ'টা মিস করলাম! কিন্তু টিমের হয়ে প্লেন ধরে নিয়েছি যদিও।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget