এক্সপ্লোর

Kishmish Trailer: ভালবাসার নতুন মানে শেখাতে আসছে দেব-রুক্মিণীর 'কিশমিশ', প্রকাশ্যে ট্রেলার

'কিশমিশ' (Kishmish) ছবিতে দেবের (Dev) বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া প্রমুখ অভিনেতারা।

কলকাতা: অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল 'কিশমিশ' (Kishmish) ছবির ট্রেলার। কয়েকদিন আগেই টলিউড তারকা দেব (Dev) জানিয়েছিলেন যে, আজ রাত আটটায় মুক্তি পাবে 'কিশমিশ' ছবির ট্রেলার (Kishmish Trailer)। তেমনই হল। আটটা বাজতেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার পোস্ট করলেন অভিনেতা। 

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কিশমিশ' ছবির ট্রেলার পোস্ট করেছেন অভিনেতা দেব। সঙ্গে লিখেছেন, 'আজ থেকে 'কিশমিশ' শেখাবে ভালোবাসার নতুন মানে। আমাদের আগামী ছবির ট্রেলার প্রকাশ্যে। আগামী ২৯ এপ্রিল আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে।' 'কিশমিশ' ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া প্রমুখ অভিনেতারা।

আরও পড়ুন - Rani Mukerji Birthday: বলিউড ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত জার্নি কেমন? মুখ খুললেন রানি মুখোপাধ্যায়

আগামী ২৯ এপ্রিল বড়পর্দায় আসছে দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত নতুন ছবি 'কিশমিশ' (Kishmish)। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার প্রকাশ করে এই ঘোষণা করা হয় প্রযোজনা সংস্থার তরফ থেকে। ছবিতে দেব ও রুক্মিণীকে দুটি লুকেই দেখা গিয়েছে। বড় সাদা কালো ছবিতে একই ছাতার তলায় দেব রুক্মিণী। ঠিক যেন স্বপ্ন দেখছে তাঁদের চোখ। কপালে কালো টিপ, সালোয়ার কামিজ আর বিনুনিতে রুক্মিণী মনে করাচ্ছেন পুরনো দিনের নায়িকার সাজ। অন্যদিকে গোঁফ আর পাঞ্জাবিতে দেবের সাজেও রয়েছে পুরনো দিনের ছোঁয়া। ঠিক নিচের ছবিতে আবার ভোলবদল। এলোমেলো কোঁকড়ানো চুল আর চশমায় অচেনা দেব। সাইকেলের সামনে 'আধুনিক' সাজের রুক্মিণীকে বসিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, ছবি ঘোষণার দিন মুক্তি পাওয়া টিজারে প্রকাশ করা হয়েছিল চরিত্রদের নাম। তবে এই টিজারে কেবল কার্টুন হিসেবেই দেখা গিয়েছিল নায়ক নায়িকাকে। ছবিতে দেবের চরিত্রের নাম ‘কৃশাণু’। যদিও সে প্রথমে নিজের পরিচয় দিচ্ছে 'ফেলুদা' বা 'টিনটিন' বলে। পরে অবশ্য সন্ধিবিচ্ছেদ করে স্পষ্ট করে দিচ্ছেন, সে 'ফেলু-দা'। এরপরেই অকটপ ভালোবাসার স্বীকারোক্তি, 'আমি না একটা মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই'। এরপর কিছুটা দোটানা, তারপর পর্দায় আসে 'রোহিনী'-র কার্টুন। সেখানও চমক। ছবি দেখে আর গলা শুনে বুঝে নিতে হয়, এই 'রোহিনী' আর কেউ নয়, রুক্মিণী মৈত্র। তার মুখে কিন্তু বসানো হয়েছে বিস্ফোরক ডায়লগ। ‘কৃশাণু’-র ভালোবাসার কথা জানে, বোঝে সেও। অথচ ‘কৃশাণু’-র মুখের ওপর 'রোহিনী' বলে ওঠে, ‘এক বার শুলেই বুঝি বিয়ে হয়ে যায়?' ছোট্ট ছবি ঘোষণার টিজার শেষ হয় ‘কৃশাণু’-র কথা দিয়ে। 'ভালোবাসা অনেকটা কিশমিশের মত।'

সেরা শিরোনাম

Mithun Chakraborty: বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি গড়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর, কলকাতায় তৈরি হবে অ্য়াকাডেমি
বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি গড়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর, কলকাতায় তৈরি হবে অ্য়াকাডেমি
Sushant Singh Rajput: সুশান্তের আপ্তসহায়ক দিশা সালিয়ানের হত্যা মামলায় নয়া মোড়! জড়িয়ে গেল রিয়া, দিনো মারিয়া, সূরজ পাঞ্চোলির নাম?
সুশান্তের আপ্তসহায়ক দিশা সালিয়ানের হত্যা মামলায় নয়া মোড়! জড়িয়ে গেল রিয়া, দিনো মারিয়া, সূরজ পাঞ্চোলির নাম?
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
Mahira Khan Pregnancy: ৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও

ভিডিও

Chandranath Rath Death |
Tarapith Temple | তারাপীঠে শুরু হল মন্দিরের সংস্কার, দেবী দর্শন করবেন কীভাবে?
Chandranath Rath Death |
BJP Government in Bengal |
BJP Government in Bengal | নীল-সাদা 'জেহাদি রং', নিদান BJP নেতার! ভাইরাল হল ভিডিয়ো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget