এক্সপ্লোর

Rupam Islam Exclusive: ভোট দিই না, সৌজন্য দেখিয়েই জন্মদিনে মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী

Rupam Islam Exclusive: এই জন্মদিনের দিনটায় মনে হয়, এত মানুষের ভালোবাসা যেন আশীর্বাদের মতো। তাঁদের জন্যই আজ তিনি রূপম ইসলাম। 

কলকাতা: সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। কেবল হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তর দিতে গিয়েই কখনও কখনও ভুল হয়ে যাচ্ছে চ্যাটবক্স। তবে ক্লান্তি বা বিরক্তি কোনোটাই নেই তাঁর। কারণ এই জন্মদিনের দিনটায় মনে হয়, এত মানুষের ভালোবাসা যেন আশীর্বাদের মতো। তাঁদের জন্যই আজ তিনি রূপম ইসলাম (Rupam Islam)। 

রূপম ইসলামের জন্মদিন মানেই অন্যরকম ছোঁয়া। প্রিয় সঙ্গীতশিল্পীর জন্মদিন উপলক্ষ্যে দুটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আর নিজের আজকের দিনটা কেমন করে কাটাচ্ছেন রূপম? সঙ্গীতশিল্পীকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিল এবিপি লাইভ। শুভেচ্ছাবার্তায় ভাসলেও প্রত্যেক শুভেচ্ছাবার্তার উত্তরেই সমান উষ্ণ আর আন্তরিক রূপম। কেমন করে আজকের বিশেষ দিনটা কাটাচ্ছেন শিল্পী? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে রূপম বললেন, 'আমার স্টুডিওতে আমার কিছু অনুরাগীরা এসেছিলেন। সবার সঙ্গে কেক কেটেছি। আর সন্ধেতে কিছু বন্ধুরা আসবেন, সবার সঙ্গে গান বাজনা, গল্প হবে।'

জন্মদিন মানেই বিশেষ কিছু। এত বছরে সবচেয়ে বিশেষ জন্মদিন হিসেবে কোন বছরটা বেছে নিতে চাইবেন রূপম? একরাশ হাসি গলায় মিলিয়ে সঙ্গীতশিল্পীর রসিক উত্তর, 'যে বছর আমি জন্মেছিলাম। আমার মনে হয় না তার চেয়ে বিশেষ আর কোনও দিন হতে পারে।' আর সবচেয়ে বিশেষ উপহার? রূপম বললেন, 'জন্মদিন না বিবাহবার্ষিকী মনে নেই, তবে আমার স্ত্রী আমায় দুটো অন্যতম পছন্দের উপহার দিয়েছিলেন ২ বছর। একটা হল সিন্থেসাইজর, যেটা আমি এখন বাজাই। আরেকটা হল হীরক রাজার দেশের এলপি। রেকর্ড প্লেয়ারের খুব শখ আমার। হীরক রাজার দেশের এলপিটা আমার হারিয়ে গিয়েছিল। রূপসা আমায় নতুন করে একটা এনে দিয়েছিল। ওই দুটো উপহার মনে রাখার মত।'

থামলেন না রূপম। একটু ভেবে বললেন, 'প্রতি জন্মদিনে মুখ্যমন্ত্রী আমায় উপহার আর মিষ্টি পাঠান। এরমধ্যে কোনও রাজনীতি নেই, কেবল সৌজন্য। আমি যতদূর জানি প্রত্যেক শিল্পীর বাড়িতেই তাঁদের জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আর মিষ্টি পৌঁছে যায়। উনি যে পদে আছেন, সেই জায়গা থেকে আমার জন্মদিন মনে রেখে উপহার পাঠানোটা সত্যিই খুব বড় বলে মনে হয় আমার কাছে। আমি ব্যক্তিগত কারণে ভোট দিই না। ছোটবেলার কিছু খারাপ স্মৃতির জন্য কোনও নির্বাচনেই আমি অংশ নিই না। কোনওরকম রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই মুখ্যমন্ত্রীর এই সৌজন্যবোধ আমায় মুগ্ধ করে। আমায় প্রত্যেক বছর সোশ্যাল মিডিয়ায় বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) শুভেচ্ছা জানান। এতগুলো বছর ধরে কখনও ভুল হয় না ওনার। এইসব বড় বড় মানুষের আশীর্বাদ পেয়ে নিজেকে ধন্য বলে মনে হয়। আর মনে হয়, মা-বাবা থাকলে এগুলো দেখতে পেতেন। নিশ্চয়ই গর্ব হত।'

কেবল গায়ক নয়, মুক্তি পাচ্ছে রূপমের লেখা নতুন বই 'অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?' ফোন ছাড়ার আগে সঙ্গীতশিল্পীর ছোট্ট অনুরোধ, 'পড়ে জানাবেন কেমন লাগল। লেখক রূপম তাহলে আরও উন্নতি করতে পারবে।'

">

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget