এক্সপ্লোর

Rupankar Bagchi: 'এত ঘৃণা, এত আক্রোশ... মুহূর্তের অসতর্কতায় এমন হবে কল্পনা করিনি'

Rupankar Bagchi on KK comment: কী ছিল রূপঙ্করের সেই বয়ানে? সঙ্গীতশিল্পী বললেন, 'আমার যে ভিডিও গত ক’দিন ধরে ভাইরাল হয়েছে, এখানে আসার ঠিক আগে আমি তা মুছে দিলাম। কে কে যেখানেই থাকুন, ভাল থাকুন।'

কলকাতা: সময় অত্যন্ত সংক্ষিপ্ত। তিনি এলেন, পাঠ করলেন কাগজে লেখা একটি বয়ান। তারপরেই হাত জোড় করে বিদায় নিলেন মঞ্চ থেকে। সাংবাদিকদের সঙ্গে কোনও কথা নয়, কোনও ব্যক্তিগত কথোপকথন নয়। তিনি মঞ্চ থেকে চলে যাওয়ার পরে তাঁর বয়ানের একটি করে কপি সাংবাদিকদের হাতে তুলে দিলেন স্ত্রী চৈতালী। এখানেই শেষ। কিন্তু এতে কি ক্ষোভের আগুন পুরোপুরি নিভল? যে উত্তেজিত জনতা সোশ্যাল মিডিয়ায় মুহুর্মুহূ ক্ষোভবর্ষণ করেছিলেন রূপঙ্কর বাগচীর প্রতি, তাঁরা কি সত্যিই এক্কেবারে শান্ত হয়ে গেলেন? বিবৃতি পড়েই 'কে কে'-কে নিয়ে করা তাঁর বিতর্কিত মন্তব্যের দায় সত্যিই কি ঝেড়ে ফেলতে পারলেন রূপঙ্কর? 

কী ছিল রূপঙ্করের সেই বয়ানে? সঙ্গীতশিল্পী বললেন, 'আমার যে ভিডিও গত ক’দিন ধরে ভাইরাল হয়েছে, এখানে আসার ঠিক আগে আমি তা মুছে দিলাম। কে কে যেখানেই থাকুন, ভাল থাকুন। ব্যক্তিগতভাবে তাঁর ওপর আমার কোনও বিদ্বেষ নেই। আমার সঙ্গে কে কে-র পরিবারের কোনও যোগাযোগ নেই। তাই আমি সংবাদমাধ্যমের মাধ্যমেই তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি গুছিয়ে ঠিক বক্তব্য বলতে না পারায় এত বিতর্ক।'

আরও পড়ুন:Belashuru: 'দর্শক হুইলচেয়ারে করে এসেও 'বেলাশুরু' দেখেছেন', সাফল্যে আপ্লুত শিবপ্রসাদ

রূপঙ্কর আরও বলেন, 'কে কে-র প্রতি আমার কোনও বিদ্বেষ নেই। আমি আমার ফেসবুক লাইভের বক্তব্যে একার কথা বলতে চাইনি। বেশ কয়েকজন ট্যালেন্টের কথা বলতে চেয়েছিলাম। তবে, তাঁদের কারও অনুমতি না নিয়ে বলেছিলাম বলে দুঃখিত। গায়ক হিসেবে আমার কোনও হতাশা নেই। কিন্তু বাঙালি সঙ্গীতশিল্পীদের নিয়ে জাতিগতভাবে আমি চিন্তা করি। কে কে-র নাম তুলে আনা একটি রূপক মাত্র। কে কে জানত কে কে-র জন্য চরম পরিণতি ওৎ পেতে রয়েছে।'

বিবৃতির প্রথমেই লেখা ছিল, প্রথমেই আমি কে কে-র পরিবারের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশ করছি। আমার সঙ্গীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি হতে হবে ভাবিনি। ওড়িশায় বসে করা একটি ভিডিও পোস্ট এমন পরিস্থিতি তৈরি করবে যা আমার পরিবারকে ঠেলে দেবে চরম আতঙ্ক, দুর্ভাবনা এবং মানসিক নিপীড়নের মধ্যে। যেখানে আমার বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় পাহারা দেবে টালা থানার পুলিশ। নিয়মিত হুমকি এসেই যাবে আমার স্ত্রীর ফোনে। গায়ক হিসেবে দেশবিদেশে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি। তাদের আবেগ অনুভব করেছি এত বছর ধরে ধারাবাহিকভাবে। মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানত? এক ঘৃণা! এত আক্রোশ-এত বিরুদ্ধতা, কিন্তু অনেকটাই তৈরি হল আমার বক্তব্য আমি ঠিকমতো গুছিয়ে বলতে না পারায়।'

সেরা শিরোনাম

R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Sabyasachi Chowdhury: কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
Shah Rukh Khan: অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!
অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!

ভিডিও

BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |
Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget