এক্সপ্লোর

Rupsa Chatterjee: 'আমার সামনে একটা নতুন সফর..', বিয়ের ১ মাসের মধ্যেই মা হওয়া নিয়ে যাবতীয় কটাক্ষের উত্তর দিলেন রূপসা

Rupsa Chatterjee News: সোশ্যাল মিডিয়া জুড়ে নেতিবাচক মন্তব্যের ঝড়। কেন বিয়ের ১ মাসের মধ্য়েই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করলেন রূপসা?

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় 'সুখবর' শেয়ার করে নিতেই জুটেছে কটাক্ষ। তুলনা করা হয়েছে অনেকের কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)-এর সঙ্গে। তবে সেই সমস্ত কথায়, কটুক্তিতে এখন কান দিতে নারাজ তিনি। এখন তিনি দিন গুনছেন নতুন সদস্যের আগমনের। মা হতে চলেছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। বিয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করে নিয়েছেন তিনি। এখন কেমন আছে? কেমন করে সময় কাটছে রূপসার? যাবতীয় নেতিবাচক মন্তব্যের সপাট জবাব দিলেন রূপসা। 

সোশ্যাল মিডিয়া জুড়ে নেতিবাচক মন্তব্যের ঝড়। কেন বিয়ের ১ মাসের মধ্য়েই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করলেন তিনি? অল্প হেসে রূপসা বললেন, 'আমরা যাঁরা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত, তাঁদের বোধহয় কিছুতেই আর কিছু যায় আসে না। লোকের কাজ বিভিন্ন মন্তব্য করা.. তাঁরা করবেনই। সেগুলো নিয়ে মাথা ঘামিয়ে আমাদের আদৌ কি কোনও লাভ রয়েছে? আমার সামনে এখন অনেক বড় দায়িত্ব। একটা এত বড় কাজ কাটল.. আমার বিয়ে। তারপরেই সন্তান আসার খবর। আমার সামনে একটা উজ্জ্বল সফর পড়ে। সেটা নিয়ে ভাবব না এই সব ফালতু কথা নিয়ে ভাবব! লোকে কি বলল এটা আমি কোনোদিনও ভাবিনি। তবে সদ্য বেশ কিছু মন্তব্য পড়ে আমি আর আমার বর (সায়নদীপ সরকার) খুব হাসাহাসি করেছি। ইচ্ছা আছে এই সমস্ত কমেন্টসগুলো পড়ে একটা ভিডিও বানাব। আসলে কে কী বলবেন তার ওপর তো আমরা লাগাম টানতে পারি না। তাঁরাও স্বাধীন। তাঁদের ইচ্ছে তাঁরা বলছেন, আমার ইচ্ছে আমি শুনব না। কে কি করতে পারে তাই নিয়ে?'

এই মুহূর্তে হাতে আর কোনও কাজ নিচ্ছেন না রূপসা। কারণ এখন কাজ নিলে কয়েক মাসের মধ্যেই বিরতি নিতে হবে আমার। তাই আগামী বছর থেকেই ফের কাজে ফিরবেন তিনি। তাহলে বাড়িতে কীভাবে সময় কাটছে রূপসার? কোনও পরিকল্পনা রয়েছে? হেসে অভিনেত্রী বললেন, 'আমি একেবারেই বাড়িতে থাকার মেয়ে নই। তবে গত কয়েকমাস একেবারেই বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি। আমার বিয়ে, তারপরে শাশুড়ির হাঁটুর অস্ত্রোপচার.. সব মিলিয়ে খুব চাপ গিয়েছে। এখন বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি মিলিয়েই থাকছি। কাজ চললে তো বাড়ির মানুষদের সঙ্গে একেবারেই সময় কাটানো যায় না। এখন সেই সুযোগ পাচ্ছি।

আরও পড়ুন: Rupsa Chatterjee: 'সন্তান আসছে', খবর প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ রূপসাকে, কাঞ্চন-শ্রীময়ীর সঙ্গে তুলনা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget