এক্সপ্লোর

'Saharasri': বড়পর্দায় এবার শিল্পপতি সুব্রত রায়ের বায়োপিক, পরিচালনায় 'দ্য কেরালা স্টোরি' খ্যাত সুদীপ্ত সেন

Sudipto Sen New Movie: প্রযোজক লেখেন, 'শ্রী সুব্রত রায় সম্পর্কে জগৎ যা ভাবুক বা বলুক না কেন, তাঁদের উপলব্ধি শুধুমাত্র মানুষটির সঙ্গে তাদের ব্যক্তিগত পরিচয়ের অভাবের উপর ভিত্তি করে।'

মুম্বই: নতুন কাজে হাত দিলেন 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen)। এবার তিনি সেলুলয়েডে বাঁধতে চলেছেন শিল্পপতি (Business Tycoon) ও 'সাহারা ইন্ডিয়া পরিবার'-এর (Sahara India Pariwar) কর্ণধার সুব্রত রায়ের (Subrata Roy) জীবনী। ছবির নাম 'সাহারাশ্রী' (Saharasri)। ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন সন্দীপ সিংহ (Sandeep Singh)।

'সাহারা'র কর্ণধার সুব্রত রায়ের জীবনী এবার পর্দায়

শনিবার আসন্ন ছবি 'সাহারাশ্রী'র নির্মাতারা ছবির প্রথম মোশন পোস্টার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ছবির প্রযোজক মোশন পোস্টার শেয়ার করে লেখেন, 'সাহারাশ্রী সুব্রত রায়ের অস্বাভাবিক রহস্যের সমুদ্রযাত্রায় সফর শুরু। তাঁর যাত্রার উথালপাতাল স্রোতের মধ্য দিয়ে একটি আকর্ষণীয় যাত্রা, যাকে বলা হয় জীবন। তাঁর জীবনকে রূপদানকারী বিভ্রান্তির সাক্ষী হোন। আপনার চোখ খোলা রাখুন কারণ এই স্থিতিস্থাপকতা এবং বিজয়ের গল্পটি প্রকাশ্যে আনবে এমন তথ্য যা অব্যক্ত, অশ্রুত এবং অজানা।'

একইসঙ্গে তিনি আরও লেখেন, 'শ্রী সুব্রত রায় সম্পর্কে জগৎ যা ভাবুক বা বলুক না কেন, তাঁদের উপলব্ধি শুধুমাত্র মানুষটির সঙ্গে তাদের ব্যক্তিগত পরিচয়ের অভাবের উপর ভিত্তি করে। ব্যক্তিগতভাবে, আমি তাঁকে সর্বোচ্চ সম্মানের স্থানে রাখি, তিনি অদম্য, অবিচল থেকেছেন এবং অন্যান্য ভারতীয় ব্যবসায়ীদের বিপরীতে গিয়ে সমস্ত অভিযোগের মোকাবিলা করেছেন। তিনিই একমাত্র ভারতীয় যিনি ২৫ হাজার কোটির মতো বিপুল পরিমাণ টাকা ফেরত দিয়েছেন SEBI-কে, সুদ সহ। আমি নিশ্চিত শীঘ্রই ন্যায়ের জয় হবে।'

প্রযোজক তাঁর পোস্টে বলেন, 'চিত্রনাট্যটি এ.আর. রহমান, গুলজার ও সুদীপ্ত সেনের মতো তাবড় শিল্পীদের কয়েক বছরের নিবিড় গবেষণার ফল। মজার ব্যাপার হল, যখনই আমি এই ছবি নিয়ে আলোচনা করেছি সবাই উৎসাহ দেখিয়েছে কিন্তু যখনই ছবির অংশ হয়ে ওঠার কথা হয়েছে সকলে পিছিয়ে এসেছেন। তাঁরা যুক্ত হতে ভয় পেয়েছেন। কিন্তু অবশেষে, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে কারণ 'সাহারাশ্রী'র শ্যুটিং শীঘ্রই শুরু হতে চলেছে।' ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রহমান।

প্রসঙ্গত, সুদীপ্ত সেন পরিচালিত শেষ ছবি 'দ্য কেরালা স্টোরি' মুক্তির পর থেকেই বিতর্কের উদ্রেক করেছে। কিন্তু বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছে এই ছবি। আদাহ্ শর্মা অভিনীত এই ছবি বক্স অফিসে ২০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে। 

প্রসঙ্গত, সন্দীপ সিংহ এর আগে প্রিয়ঙ্কা চোপড়ার 'মেরি কম', রণদীপ হুডা, ঐশ্বর্য রাই বচ্চনের 'সরবজিৎ', বিবেক ওবেরয় অভিনীত বায়োপিক ড্রামা 'পিএম নরেন্দ্র মোদি' ও অমিতাভ বচ্চনের স্পোর্টস বায়োপিক 'ঝুন্ড'-এর প্রযোজনা করেছেন। তাঁর আগামী কাজ প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন প্রাপক অটল বিহারী বাজপেয়ীর জীবনী নিয়ে তৈরি 'ম্যায় অটল হুঁ'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget