এক্সপ্লোর

Saif Ali Khan : বাংলাদেশে পরপর খুন, ছিনতাই ! ভয়ঙ্কর সব অপরাধের ইতিহাস রয়েছে সেফের হামলাকারীর

Bangladesh News : সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত, ধৃত শরিফুল, বাংলাদেশের একজন খুনি ! এমনই মারাত্মক দাবি মুম্বই পুলিশ সূত্রে।

মুম্বই : অভিনেতা সেফ আলি খানের ওপর প্রাণঘাতী হামলায় মূল অভিযুক্ত, মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে উঠে আসঠে বিস্ফোরক অভিযোগ। জানা যাচ্ছে, সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত, ধৃত শরিফুল, বাংলাদেশের একজন খুনি ! এমনই মারাত্মক দাবি মুম্বই পুলিশ সূত্রে। তাদের দাবি, ধৃতের বিরুদ্ধে বাংলাদেশে খুন-ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেফতারি এড়াতেই দেশ থেকে পালায় সে। চোরা পথে প্রবেশ করে ভারতে। তবে কি ভয়ঙ্কর কিছু উদ্দেশ্য নিয়েই সেফের বাড়িতে ঢুকেছিল এই আততায়ী ? 

মুম্বই পুলিশ সূত্রে খবর,  ধৃতের বিরুদ্ধে ঢাকা ও নলছিটি থানায় খুন-ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। ২০১৭ সালে এক বাইক চালককে খুন করে গা ঢাকা দেন শরিফুল। পরিবার জানিয়েছে, গ্রেফতারি এড়াতে তিনি দেশ ছেড়ে পালান। ভারতে আসার কথা পরিবারের লোকজন জানতেন না। বাংলাদেশে থাকা আত্মীয়-স্বজনদের দাবি, সেফের ওপর হামলাকাণ্ডে টেলিভিশনে শরিফুলের ছবি দেখে তাঁরা চিনতে পারেন।  

বুধবার গভীর রাতে পশ্চিম বান্দ্রায় সেফ-কারিনার বাড়িতে চুরির চেষ্টা করে অভিযুক্ত। সেখানে বাধা পেয়ে সেফ আলি খানের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তবে, চুরির উদ্দেশ্য়েই অভিযুক্ত যুবক, অভিনেতা-দম্পতির বাড়িতে ঢুকেছিল বলে প্রাথমিক তদন্তে মনে করছে মুম্বই পুলিশ। 

হাই প্রোফাইল পরিবারের বাড়ি। সেখানে নিরাপত্তা এড়িয়ে কীভাবে সেফের বাড়িতে ঢুকেছিলেন শরিফুল? পুলিশ সূত্রে দাবি, ধৃত জানিয়েছেন, আগে কখনও সেফের বাড়িতে যায়নি সে। কয়েকদিন ধরে ডিউটির পর এলাকায় ঘুরে বেড়ানোর সময় সে লক্ষ্য় করে, সেফের বাড়ির সামনে নিরাপত্তারক্ষী মাত্র ২ জন।   তাছাড়া, পাশের বিল্ডিং বা এই বিল্ডিংয়ের পিছনের দরজা দিয়ে সহজেই ওপরে ওঠা সম্ভব! আর এই পরিকল্পনাটাকেই কাজে লাগায় অভিযুক্ত। পুরনো অপরাধ ঘটানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছোটে নবাবের বাড়িতে ঢুকে পড়ে সে। পুলিশ জানিয়েছে, বাড়ির পিছন দিকে পার্কিং এরিয়া দিয়ে ঢুকে, সিঁড়ি দিয়ে সোজা উঠে যায় ১২ তলায়। AC ডাক্টের জায়গা দিয়ে ঢোকে ভেতরে। জানলা ভেঙে প্রবেশ করে শৌচাগারে। সেখান দিয়েই ঢোকে ঘরে।  

খুব স্বাভাবিক ভাবেই এতে আতঙ্কিত সাধারণ মানুষও। একজন সেলিব্রিটির বাড়িতে, নিরাপত্তা ফাঁকি দিয়ে যদি এভাবে ঢুকে পড়ে দুষ্কৃতী, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। হাসপাতাল সূত্রে খবর, সেফের পুরোপুরি সেরে উঠতে অন্তত এক থেকে দেড় মাস সময় লাগবে। 

আরও পড়ুন :               
কী বারে পড়েছে মহাশিবরাত্রি, জেনে নিন চার প্রহরের পুজোর সময়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget