এক্সপ্লোর

Saif Ali Khan Autobiography আত্মজীবনী লিখবেন সইফ, আপনি সত্য়িই সিরিয়াস! কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়

Saif Ali Khan Autobiography অনেকে সইফের আত্মজীবনীকে নেপোটিজমের চূড়ান্ত দলিল তকমাও দিয়েছেন । অনেকে আবার কটাক্ষ করে এমন কথাও লিখেছেন যে, সইফের জীবন সেইসব মানুষের কাছে আদর্শ উদাহরণ হতে পারে যাঁরা ক্রমাগত অবসর না নিয়ে বাজে অভিনয় করে যেতে পারেন একনাগাড়ে।

মুম্বই: সইফ আলি খান আত্মজীবনী লিখছেন। একথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন অভিনেতা। তাঁর বক্তব্য, নেপোটিজম যে সবসময় সহায়ক হয় না, বরং অনেকে নেপোটিজমের শিকার হতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ তিনি নিজে। সেই ব্যাপারটাই যে কতখানি প্রকট, তা আত্মজীবনীতে তিনি তুলে আনতে চান। এই খবর প্রকাশ্যে আসতেই একেবারে নিন্দার ঝড় উঠে গেল সোশ্যাল মিডিয়ায়। সইফের অটোবায়োগ্রাফির বিরুদ্ধে সরব হয়েছে নেট দুনিয়ার একাংশ। এমনকী,অনেকে সইফের আত্মজীবনীকে নেপোটিজমের চূড়ান্ত দলিল তকমাও দিয়েছেন । অনেকে আবার কটাক্ষ করে এমন কথাও লিখেছেন যে, সইফের জীবন সেইসব মানুষের কাছে আদর্শ উদাহরণ হতে পারে যাঁরা ক্রমাগত অবসর না নিয়ে বাজে অভিনয় করে যেতে পারেন একনাগাড়ে। মা শর্মিলা ঠাকুরের অভিনয়ের পেশাকেই নিজের কাজের ক্ষেত্র হিসেবে বেছে নেন সইফ। তনুজা-কন্যা কাজলের বিপরীতে ‘বেখুদি’ ছবিতে বলিউডে সইফের অভিষেক ঘটার কথা ছিল। কিন্তু প্রথম দফার শুটিংয়ের পরই ডিরেক্টর তাঁকে ‘আনপ্রফেশনাল’ বলে বাদ দিয়ে দেন। পরে চরিত্রটি করেন কমল সাদানা। পরে যশ চোপড়া পরিচালিত ‘পরম্পরা’ ছবির মাধ্যমে সইফের ফিল্ম যাত্রা শুরু হয়। তার আগেই অবশ্য নিজের চেয়ে বারো বছরের বড় ও প্রতিষ্ঠিত অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন সইফ। অমৃতা ও সইফের কন্যা সারা এবং ছেলে ইব্রাহিম। শুরুর দিকে সইফ রোম্যান্টিক হিরো হিসেবে পর্দায় আসেন । একটা সময়ের পর অভিনয়ের প্যাটার্ন ভেঙে ভিন্ন ধারার অভিনয় করেন। ‘ওমকারা’, ‘একলব্য’ , ‘এক হাসিনা থি’, ‘লাল কাপ্তান’, ‘তানাজি’র মতো ছবিতে তিনি আসেন অন্য অবতারে। করিনা কাপুরের প্রেমে পড়েন ‘তসন’ ছবির শুটিংয়ের সময় । বছর পাঁচেক চলে প্রেম। তাঁরা বিয়ে করেন ২০১২-য়। জন্ম হয় তাঁদের প্রথম সন্তান তৈমুরের। দিনকয়েক আগেই ফের গর্ভবতী হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় দেন করিনা। নিজের জীবনের এইসব নানা ঘটনাই অটোবায়োগ্রাফিতে ধরে রাখতে চান সইফ। সব কিছু ঠিকঠাক এগলে ২০২১-এ প্রকাশ্যে আসবে বইটি। গত ১৬ আগস্ট পঞ্চাশে পা দিয়েছেন সইফ। অর্থাৎ প্রথম পক্ষের মেয়ে সারা আলি খানের বয়স যখন পঁচিশ বছর, তখন নিজের চতুর্থ সন্তানের প্রতীক্ষা করছেন সইফ। নিজের কালারফুল জীবনের কথা তুলে ধরতেই আত্মজীবনীতে হাত দিয়েছেন সইফ। আর এ খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের হাতে ক্রমাগত ট্রোলড হচ্ছেন তিনি ।

সেরা শিরোনাম

Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget