এক্সপ্লোর

Saif Ali Khan Injured: সেফ আলি খানের উপর ভয়ঙ্কর হামলা, ৩ সন্দেহভাজনকে আটক মুম্বই পুলিশের

Saif Ali Khan: গতকাল রাত আড়াইটে নাগাদ মুম্বইয়ের বান্দ্রায় বলিউড অভিনেতা সেফ আলি খানের নিজের বাড়িতে ডাকাতির চেষ্টা করে একদল দুষ্কৃতী আর এই সময় সংঘর্ষ চলাকালীন ছুরিকাহত হন অভিনেতা।

মুম্বই: গভীর রাতে নিজের বাড়িতেই ভয়ঙ্কর হামলা হয় বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর। এলোপাথাড়ি ছুরির কোপে (Saif Ali Khan) রক্তাক্ত অভিনেতা। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আর এই হামলার ঘটনায় ৩ গৃহ পরিচারককে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মুম্বই পুলিশ। তাদের থানায় (Saif Ali Khan Stabbed) নিয়ে যাওয়া হয়েছে জেরা করার জন্য।

গতকাল রাত আড়াইটে নাগাদ মুম্বইয়ের বান্দ্রায় বলিউড অভিনেতা সেফ আলি খানের নিজের বাড়িতে ডাকাতির চেষ্টা করে একদল দুষ্কৃতী আর এই সময় সংঘর্ষ চলাকালীন ছুরিকাহত হন অভিনেতা। এলোপাথাড়িভাবে ৬ বার ছুরির কোপ চালানো হয় তাঁর উপর। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন সেফ আলি খান। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর অস্ত্রোপচার চলছে এখন। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবৃতি প্রকাশ করেছে মুম্বই পুলিশ।

এই হামলার সময় ছুরির কোপ পড়ে সেফের পিঠে, আর সেখানেই ছুরিটি আটকে থেকে যায়। তবে তখনও হাঁটা-চলার শক্তি ছিল তাঁর। সকাল ৯টা ৪২ নাগাদ এবিপি নিউজকে লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অস্ত্রোপচারটি খুবই সূক্ষ্ম এবং আর কিছুক্ষণের মধ্যেই তা সম্পূর্ণ হয়ে যাবে। পুলিশ সন্দেহ করছে যে সেফের বাড়ির ভিতরকার কোনো ব্যক্তিই এই হামলার সঙ্গে জড়িত। কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা সদগুরু শরণ সোসাইটিতে বাইরের কোনো লোকের প্রবেশ অতটা সহজ নয়। এই হামলার বাড়িতেই ছিলেন করিনা কপূর।

এই দুষ্কৃতী বাড়ির ভিতর কোনোভাবে ঢুকে পড়েন এবং বাড়ির লোকেদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়লে সেফ আলি খান হস্তক্ষেপ করলে এই দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে বসে। ঘাড়ের পিছনদিকে ১০ সেমির একটি কাটা দাগ লক্ষ্য করা গিয়েছে, তাঁর বাঁ হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। হামলার পরে আড়াই ঘন্টা ধরে তাঁর অস্ত্রোপচার চলে।

সেফ আলি খানকে হাসপাতালে ভর্তি করার খানিক পরেই টিমের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এই বিবৃতিতে জানানো হয়েছে যে সেফ আলি খান এখন হাসপাতালে ভর্তি, তাঁর অস্ত্রোপচার চলছে। সংবাদমাধ্যম এবং অনুরাগীদের ধৈর্য ধরতে বলা হয়েছে টিমের পক্ষ থেকে, এই ঘটনায় পুলিশি হস্তক্ষেপ হয়েছে। সময়ে সময়ে প্রতিটি ঘটনার ব্যাপারে জানানো হবে বলেই আশ্বাস দিয়েছে সেফ আলি খানের টিম।

আরও পড়ুন: Saif Ali Khan Attacked: লাগাতার হুমকি সলমন-শাহরুখকে, চলেছে গুলিও, বেছে বেছেই কি নিশানা বলিউড তারকাদের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget