এক্সপ্লোর

Saif Ali Khan Update: আটক করেও ধরে রাখা গেল না সন্দেহভাজনকে ! সেফ আলি খানের হামলার তদন্তে নয়া মোড়

Saif Ali Khan: শুক্রবার বিকেলে এক উচ্চপদস্থ পুলিশ অফিসার জানিয়েছেন যে বান্দ্রা থানায় যে ব্যক্তিকে আটক করে আনা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, তিনি সেফ আলি খানের হামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

মুম্বই: সেফ আলি খানের হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে আজ শুক্রবারই আটক করেছিল মুম্বই পুলিশ। কিন্তু এর কিছুক্ষণ পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তিনি আদপেই এই ঘটনার সঙ্গে জড়িত নন। এই ব্যক্তির সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, কিন্তু প্রাথমিক সূত্র (Saif Ali Khan Update) অনুসারে তাকেই সন্দেহভাজন বলে মনে হয়েছিল। তিনিই যে সেফ আলি খানের বাড়িতে মধ্যরাতে ঢুকে হামলা চালিয়েছিলেন তা নিশ্চিত নয়।

শুক্রবার বিকেলে একজন উচ্চপদস্থ মুম্বই পুলিশ অফিসার জানিয়েছেন যে বান্দ্রা থানায় যে ব্যক্তিকে আটক করে আনা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, তিনি সেফ আলি খানের (Saif Ali Khan Update) হামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। এই মামলায় তাই কাউকেই আটক করা বা হেফাজতে রাখা হয়নি। বৃহস্পতিবার যে ব্যক্তি সেফ আলি খানের উপর হামলা চালিয়েছিল তাঁকে বান্দ্রা রেলস্টেশনের কাছে দেখা গিয়েছে। পুলিশ মনে করছে তিনি পোশাক বদলেছেন এবং স্টেশন থেকে ট্রেন ধরে পালিয়ে গিয়েছেন। ভাসাই এবং নালাসোপাড়াতে ইতিমধ্যেই পুলিশের একটি দল ক্যাম্প করেছে। এই আততায়ীকে ধরার জন্য মোট ১৫টি দল গঠিত হয়েছে। কিন্তু হামলার ৩৬ ঘণ্টা কেটে যাওয়ার পরেও আততায়ী অধরা।   

পুলিশ সন্দেহ করছে হামলার ঘটনায় আততায়ীর সঙ্গে সেফের বাড়ির পরিচারকের কিছু না কিছু সম্পর্ক আছে আর তার জেরেই লবিতে ঢুকেও তাঁকে সিসিটিভি ক্যামেরায় দেখা যায়নি। বাড়ির সমস্ত কোণ সেই আততায়ীর নখদর্পণে ছিল বলেই ধারণা পুলিশের, ফায়ার এক্সিট দিয়ে উপরে উঠে এসে হামলা চালিয়েছিল আততায়ী। 

ছুরিকাহত হওয়ার পরে রক্তাক্ত অবস্থায় সেফ আলি খানকে নিয়ে আসা হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। তড়িঘড়ি তাঁর চিকিৎসা শুরু হয়। প্রায় আড়াই ঘন্টা ধরে অস্ত্রোপচার চলে সেফ আলি খানের। আজ শুক্রবার লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা একটি সাংবাদিক বৈঠকে জানান যে সেফের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাঁকে সম্পূর্ণ বেড রেস্টের পরামর্শ দেওয়া হয়েছে। কবে ছাড়া পাবেন সেফ আলি খান ?

চিকিৎসকেরা উল্লেখ করেছেন, সেফ আলি খানকে যেহেতু পিঠে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এবং এই আঘাত অত্যন্ত গভীর ছিল, তাই ক্ষত সারতে কিছুটা সময় লাগবে। এক সপ্তাহ চলাফেরায় বিধিনিষেধ থাকবে সেফের। নিদান দিয়েছেন চিকিৎসকেরা। এমনকী চিকিৎসকেরা এও জানিয়েছেন যে অভিনেতাকে এখন তত্ত্বাবধানে রাখা হয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে তাঁর সুস্থ হয়ে ওঠার উপরে।

আরও পড়ুন: Saif Ali Khan : রক্তাক্ত অবস্থায়ও সেফ যেন 'বাঘ' ! অস্ত্রের টুকরো পিঠের ভেতর, দেখুন এক্সক্লুসিভ ছবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget