এক্সপ্লোর

Saif Ali Khan : রক্তাক্ত অবস্থায়ও সেফ যেন 'বাঘ' ! অস্ত্রের টুকরো পিঠের ভেতর, দেখুন এক্সক্লুসিভ ছবি

এলোপাথারি কোপ বসানো হয় তাঁর শরীরে। রক্তগঙ্গা বয়ে যায় সেফের বাড়িতে। তখনও তিনি ছিলেন মরিয়া।

 

কী অবস্থায় হাসপাতালে এসেছিলেন সেফ আলি খান ? কী পরিস্থিতিতে তিনি হাসপাতালে হাজির হয়েছিলেন ? সঙ্গে ছিল কে ? সব প্রশ্নের উত্তর দিলেন লীলাবতী হাসপাতালের চিকিৎসক। বুধবার রাতে নিজের বাড়িতেই ভয়াবহ ভাবে আক্রান্ত হন অভিনেতা সেফ আলি খান। দুষ্কৃতী ঢুকে পড়েছিল তাঁর অন্দরমহলে। পৌঁছে গিয়েছিল ছোট ছেলে জেহর ঘর পর্যন্ত। আর একচুল এদিক ওদিক হলে কী ঘটে যেত কে জানে। ছ-বার এলোপাথারি কোপ বসানো হয় তাঁর শরীরে। রক্তগঙ্গা বয়ে যায় সেফের বাড়িতে। তখনও তিনি ছিলেন মরিয়া। আততায়ীর আক্রমণের মুখে তাঁর প্রতিরোধ ছিল পর্দার অ্যাকশন হিরোর মতোই। এমনটাই জানিয়েছেন লীলাবতী হাসপাতালের চিকিৎসক। 

লীলাবতী হাসপাতালের সিওও সেদিনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এবিপি নিউজের প্রতিনিধির সঙ্গে । চিকিৎসক নিতীন ওটমানি জানিয়েছেন, রক্তাক্ত. আহত সেফ সেদিন ছিলেন পর্দার হিরোর মতোই। একেবারে বাঘের মতো ছিল তাঁর বিক্রম। ছোট্ট তৈমুরকে কোলে নিয়েই হাসপাতালে পৌঁছন সেফ। তাঁর শরীর তখন ক্ষতে ভরা। গলা ও পিঠের ক্ষত গভীর। আততায়ীর ছোরা ভেঙে ঢুকে গিয়েছে তাঁর শরীরে। তবু তিনি ভেঙে পড়েননি। শুধু চিন্তিত ছিলেন ছেলেদের নিয়ে । জানালেন চিকিৎসক। 

এর মধ্যেই লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, অনেকটাই ভালো আছেন সেফ আলি খান।   ICU থেকে তাঁকে বিশেষ কেবিনে দেওয়া হচ্ছে। অস্ত্রোপচার করে অস্ত্রের টুকরো বের করে আনা হয়েছে।  তবে  আঘাত গুরুতর। তাই আপাতত সপ্তাহখানেক তিনি চলাফেরা করতে পারবেন না। আস্তে আস্তে ফিরবেন স্বাভাবিক জীবনে। সেফ  দ্রুত সুস্থ হচ্ছেন সেফ। হেঁটেওছেন।  মেডিক্যাল বুলেটিনে। হামলার পরে সেফ যখন হাসপাতালে আসেন, তখন তিনি শকড অবস্থায় ছিলেন । তবে এখন তিনি অনেকটা স্থিতিশীল।  


Saif Ali Khan : রক্তাক্ত অবস্থায়ও সেফ যেন 'বাঘ' ! অস্ত্রের টুকরো পিঠের ভেতর, দেখুন এক্সক্লুসিভ ছবি

আরও পড়ুন: সেফের হামলাকারীর নজর শাহরুখের ওপরও? মন্নতেও রেকে করেছিল হামলাকারী?

সেফের ওপর হামলার তদন্তে নেমেছে মুম্বই পুলিশের ২০ টি দল। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বহুতলের সমস্ত পরিচারিকা এবং পরিচারকদের।  ঘটনায় আটক করা হয়েছে একজনকে। কিন্তু সেফ আলি খানের বাড়িতে ঢুকে তাঁর ওপর হামলার ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত। ক্রাইম ব্রাঞ্চ সূত্রে দাবি, সম্পূর্ণ তথ্য দিচ্ছে না বান্দ্রা পুলিশ। ঘটনার ৫ ঘণ্টা পর জানানো হয়েছিল ক্রাইম ব্রাঞ্চকে। প্রশ্ন উঠছে, মুম্বই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের মধ্যে সমন্বয়ের অভাবেই কি গ্রেফতার করা যাচ্ছে না সেফের আততায়ীকে?

 

 

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget