এক্সপ্লোর

Salim Merchant on Kashmir: 'কোরান এটা শেখায় না, মুসলমান হিসেবে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে', কাশ্মীর প্রসঙ্গে সেলিম

Salim Merchant On Pahalgam Attack: সোশ্যাল মিডিয়ায় সেলিম মার্চেন্ট লিখেছেন, 'পহেলগাঁও-তে যে নিরীহ মানুষদের বেছে বেছে মারা হয়েছে, তার একটাই কারণ, তারা হিন্দু ছিল। মুসলমান নয়'

কলকাতা: কাশ্মীরের পহেলগাঁও-এ বেছে বেছে হিন্দুদের হত্যা করার ঘটনায় ক্ষোভে ফুটছে গোটা দেশ। গোটা দেশ জবাব চাইছে এই নারকীয় হত্যাকাণ্ডের। বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যার ঘটনার কথা কেউ যেন ভুলতে পারছেন না। আর এই ঘটনায় মিউজিক কম্পোজার সেলিম মার্চেন্ট (Salim Merchant)। তিনি নিজের মুসলমান। কিন্তু এই ঘটনায় তাঁর যেন লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। কাশ্মীরে হিন্দুদের হত্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন সেলিম মার্চেন্ট। কী লিখেছেন তিনি?

সোশ্যাল মিডিয়ায় সেলিম মার্চেন্ট লিখেছেন, 'পহেলগাঁও-তে যে নিরীহ মানুষদের বেছে বেছে মারা হয়েছে, তার একটাই কারণ, তারা হিন্দু ছিল। মুসলমান নয়। হত্যাকারীরা কি শুধুই মুসলমান ছিল? নাহ.. ওরা ছিল জঙ্গি। কারণ ইসলাম এটা শেখায় না।' এরপরে কোরানের লেখা উদ্ধৃত করে সেলিম বলেছেন, 'কোরানে লেখা আছে, ধর্মে বাধ্যবাধকতা বলে কিছু নেই।' সেলিম আরও বলেছেন, 'একজন মুসলমান হিসেবে আমি এই দিনটা দেখে লজ্জিত। এমন একটা দিন আমায় দেখতে হচ্ছে যেখানে আমাদের হিন্দু ভাই বোনেদের মেরে ফেলা হচ্ছে শুধুমাত্র তারা হিন্দু বলে! এই ঘৃণার শেষ কোথায়? কাশ্মীর তো ধীরে ধীরে শান্ত হচ্ছিল.. তারপরে এই ঘটনা! রাগ আর দুঃখ প্রকাশ করার জন্য আমার কাছে ভাষা নেই। আমি মাথা নিচু করে সেই সমস্ত পরিবারের জন্য প্রার্থনা করছি, যাঁরা পরিবারের মানুষদের হারিয়েছেন।' শেষে তিনি বলেছেন, 'যাঁরা পরিবারের মানুষদের হারিয়েছেন, ঈশ্বর তাঁদের শক্তি দিক। ওদের হৃদয় শান্তি পাক।'

কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনার এখনও সমস্ত ভারতের কাছে দুঃস্বপ্নের মতোই মনে হচ্ছে। কাশ্মীরে বেছে বেছে হিন্দুনিধনের স্মৃতি যেন এখনও কোনও ভারতীয়কে ঘুমোতে দিচ্ছে না। আর এই আবহেই এবার অভিনব প্রতিবাদে সামিল হলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh)। এর আগে আরজি করের ঘটনায় প্রতিবাদ করেছিলেন অরিজিৎ। একটি গান তৈরি করেছিলেন তিনি আরজি করের ঘটনার প্রতিবাদে। আর সেই গান যেন স্ফুলিঙ্গ হয়ে জ্বলে উঠেছিল প্রতিবাদ মিছিলে মিছিলে। আর এবার, কাশ্মীরের পহেলগাঁও-তে ২৬ জন হিন্দুর মৃত্যুতে প্রতিবাদ জানালেন অরিজিৎ। 

আগামী রবিবার, ২৭ এপ্রিল তাঁর একটি কনসার্ট ছিল চেন্নাই শহরে। আর অরিজিৎ সিংহের কনসার্ট মানেই তো উত্তেজনা, নতুন গান আর উচ্ছ্বাস। তবে এই সমস্ত কিছু উৎসব উদযাপনের যেন এখন মেজাজ নেই কোনও ভারতীয়রই। বাদ যাননি অরিজিৎ-ও। ২৬ জনের মৃত্যুতে শোকস্তদ্ধ তিনি। সেই কারণেই চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ। আগামী ২৭ তারিখ যে কনসার্ট হওয়ার কথা ছিল চেন্নাইতে, তা হবে না। এই কনসার্ট বাতিল করে দিয়েছেন অরিজিৎ। যে সমস্ত দর্শক এই কনসার্টের জন্য টিকিট কেটেছিলেন, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি ফেরত পাঠিয়ে দেওয়া হবে সমস্ত টাকা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salim Merchant (@salimmerchant)

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget