এক্সপ্লোর

Celebrities in OTT: অনুরাগীদের উদ্দেশে ওটিটি প্ল্যাটফর্মে কিং খানকে স্বাগত জানানোর বার্তা সলমন খানের

Celebrities in OTT: সোশ্যাল মিডিয়ায় নিজের অনুরাগীদের উদ্দেশে বার্তা ভাইজানের। ওটিটি প্ল্যাটফর্মে শাহরুখ খানকে স্বাগত জানানোর আহ্বান জানালেন অভিনেতা।

মুম্বই: বিগত কয়েক বছরে বেশ কিছু বলি তারকা ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন। অক্ষয় কুমার, সেফ আলি খান, সঞ্জয় দত্ত, অজয় দেবগণ তাঁদের মধ্যে অন্যতম উল্লেখ্য নাম। 'সেক্রেড গেমস' সিরিজের হাত ধরে ওটিটিতে পা রেখেছিলেন সেফ আলি খান। ২০২০ সালে ডিজনি প্লাস হটস্টারে 'লক্ষ্মী' ছবি মুক্তির মাধ্যমে ওটিটিতে প্রবেশ করেন অক্ষয় কুমার। শাহিদ কপূর, মাধুরী দীক্ষিতের মতো তারকারাও এখন ডিজিট্যাল প্ল্যাটফর্মে পা রাখার কথা ভাবছেন।

যদিও বাকিদের মতো ওটিটিতে এখনও পা রাখতে দেখা যায়নি বলিউডের বাদশাকে। যদিও তাঁর অনুরাগীরা ওটিটিতে শাহরুখের প্রবেশের অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। তবে আজ, ১৬ সেপ্টেম্বর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন কিং খান, যা পরোক্ষে তাঁর ওটিটিতে প্রবেশেরই জানান দিচ্ছে।

শাহররুখের 'Siway SRK' অর্থাৎ 'শাহরুখ ছাড়া' বিজ্ঞাপনটি মুক্তি পেয়েছে গত সপ্তাহেই। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংও ছিল সেই ভিডিও। সেই বিজ্ঞাপনে ওটিটিতে সকলের সঙ্গে না থাকায় কিং খানের নিজেকে হারিয়ে ফেলার ভয় দেখানো হয়েছিল।

শাহরুখ খান আজ ফের একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে তাঁর ম্যানেজার জানাচ্ছেন যে ডিজনি প্লাস হটস্টার তাঁর ডিজিট্যাল ডেবিউর আইডিয়া খারিজ করে দিয়েছে। ক্রাইম ড্রামার জায়গা নিয়েছেন অজয় দেবগণ, হরর কমেডির স্থান নিয়ে নিয়েছেন সেফ আলি খান। ফলে কোনও ঘরানাতেই তাঁর জায়গা হচ্ছে না। যদিও সুপারস্টার এই ভিডিও ক্লিপটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'অবশ্য আমি হেরে গিয়ে জিতে যাওয়া মানুষদের অন্যতম।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' তারকা সলমন খান সেই একই বিজ্ঞাপন তাঁর ট্যুইটারে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'হুমম শাহরুখ খানকে স্বাগত জানাবেন না?'

 

সেই পোস্টের উত্তরে কী বললেন শাহরুখ? ভাইজানকে ধন্যবাদ জানিয়ে কিং খান লেখেন, 'ধন্যবাদ ভাইজান। এই বন্ধন এখনও ভালবাসার বন্ধনই আছে।' তাঁদের প্রত্যেক পোস্টে ব্যবহৃত হচ্ছে হ্যাশট্যাগ 'Siway SRK'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget