এক্সপ্লোর

Tiger 3: ‘ক্ষমা’ করলেন বঙ্গসন্তানকে, টাইগার-৩ ছবিতে অরিজিতের গান, নিজেই ঘোষণা করলেন সলমন

Arijit Singh Song: হিন্দি ছবির জগতে সবচেয়ে ব্যস্ত শিল্পীদের মধ্যে অন্যতম বঙ্গসন্তান অরিজিৎ। ছবি হিট করানোর ফর্মুলা হিসেবেও তাঁর গাওয়া গানকে ব্যবহার করেন পরিচালক-প্রযোজকরা।

মুম্বই: বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে গাড়ি বেরোতে দেখেই জল্পনা শুরু হয়েছিল। এবার তাতে সিলমোহর দিলেন খোদ সলমন খান। 'টাইগার-৩' ছবিতে প্রথম বার সলমনের জন্য গান গেয়েছেন অরিজিৎ। গানটি মুক্তি পাবে ২৩ অক্টোবর। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘোষণা করলেন 'টাইগার' সলমন নিজেই। তিনি লেখেন, 'আমার জন্য এই প্রথম গাইলেন অরিজিৎ সিংহ'।

গানটি ঠিক কোন ঘরানার, তা যদিও এখনও জানা যায়নি। তবে গানটির ঘোষণা করতে গিয়ে একটি পঙক্তি লিখেছেন সলমন, যা হল, 'লে কে প্রভু কা নাম'। এর আগে, 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়' ছবির শেষে দর্শককে মাথায় রেখে তৈরি করা হয়েছিল, 'মাশাল্লাহ্ মাশাল্লাহ্', 'সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত'-এর মতো গান।  'টাইগার-৩' ছবিতে অরিজিতের গানটিও তেমনই 'পার্টি সং' হতে চলেছে বলে অনুমান সলমনের অনুগামীদের। গানের দৃশ্যের যে ছবি সামনে এসেছে, তাতে সলমন এবং ক্যাটরিনা কাইফের সাজগোজও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

হিন্দি ছবির জগতে সবচেয়ে ব্যস্ত শিল্পীদের মধ্যে অন্যতম বঙ্গসন্তান অরিজিৎ। ছবি হিট করানোর ফর্মুলা হিসেবেও তাঁর গাওয়া গানকে ব্যবহার করেন পরিচালক-প্রযোজকরা। কিন্তু তার পরও এতদিন সলমনের কোনও ছবিতে গান গাওয়া হয়নি অরিজিতের। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিতের মন্তব্যে সলমন ক্ষুণ্ণ হন বলে জানা যায়।

আরও পড়ুন: Ram Krishnaa: সম্পর্কের ব্যবধান মেটাতে গিয়ে নতুন কোন বিপদে পড়বে রাম? বাঁচাতে পারবে কৃষ্ণা?

ওই  অনুষ্ঠানে অরিজিৎ মঞ্চে পুরস্কার নিতে উঠলে, তাঁর ঢুলুঢুলু চোখ দেখে সলমন প্রশ্ন জানতে চান, তিনি ঘুমিয়ে পড়েছিলেন কিনা। অরিজিৎ ব্যঙ্গের সুরে জানান, তাঁদের সঞ্চালনা দেখেই ঘুমিয়ে পড়েছিলেন। এর পাল্টা সলমন জানান, 'তুম হি হো'র মতো ঝিমোনো গান বেজে চলেছে বলেই হয়ত ঘুম পেয়ে গিয়েছে অরিজিতের। এতে তাঁদের কোনও দোষ নেই। সেই ঘটনার পরই নাকি সলমনের ছবিতে গান গাওয়ার সুযোগ হারান অরিজিৎ।

সলমন যে তার উপর ক্ষুণ্ণ, সলমনের ছবিতে গান গাওয়ার সুযোগ যে হাতছাড়া হচ্ছে, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেনও অরিজিৎ। সলমনের কাছে কার্যত ক্ষমাও চান তিনি। কিন্তু তার পরও 'বজরঙ্গি ভাইজান' ছবির 'তু জো মিলা',  'সুলতান' ছবির 'জগ ঘুমিয়া'র মতো গান হাতছাড়া হয় অরিজিতের। দীর্ঘ ন'বছর দু'জনের মধ্যে সেই বৈরিতা ছিল। ট

কিন্তু সম্প্রতি মুম্বইয়ে সলমনের ফ্ল্যাট থেকে বেরোতে দেখা যায় অরিজিৎকে। সেই ছবি এবং ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে যায় সর্বত্র। প্রশ্ন ওঠে, তাহলে কি বৈরিতার অবসান ঘটল? এবার কি সলমনের ছবিতে অরিজিতের গান শোনা যাবে? দু'জনের কেউই এতদিন তা নিয়ে মুখ খোলেননি। বৃহস্পতিবার সেই রহস্যের অবসান ঘটালেন সলমন। এবছর দীপাবলিতে মুক্তি পাচ্ছে 'টাইগার-৩'। যশরাশ প্রযোজনা সংস্থার 'স্পাই ইউনিভার্সে'র অন্যতম সফল ছবিগুলির মধ্যে রয়েছে 'টাইগার' সিরিজ। 'টাইগার-৩' ছবি ঘিরে এখন থেকেই প্রবল উত্তেজনা টের পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget