এক্সপ্লোর

Salman Khan Birthday: বলিউডের কোন তারকা কীভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রিয় সলমনকে?

কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র থেকে মাধুরী দীক্ষিত, শিল্পা শেট্টি, রবিনা ট্যান্ডন, জেনেলিয়া জিসুজা, অঙ্গদ বেদী, সঞ্জয় দত্ত, কে শুভেচ্ছা জানাননি বার্থ ডে বয়কে। বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। 

মুম্বই: আজ জন্মদিন বলিউডের সকলের প্রিয় ভাইজান সলমন খানের (Salman Khan Birthday)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন অভিনেতা। সাধারণ অনুরাগী থেকে বলিউডের তারকারা প্রত্যেকেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে সলমন খানের জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র (Dharmendra) থেকে মাধুরী দীক্ষিত (Madhuri Dixit), শিল্পা শেট্টি (Shilpa Shetty), রবিনা ট্যান্ডন, জেনেলিয়া জিসুজা, অঙ্গদ বেদী, সঞ্জয় দত্ত, কে শুভেচ্ছা জানাননি বার্থ ডে বয়কে। বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। 

এদিন বলিউড তারকারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সলমন খানের সঙ্গে ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভাইজানকে। বলিউডের কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সলমন খানের সঙ্গে একটি গানের দৃশ্যের ছবি শেয়ার করে লিখেছেন, 'শুভ জন্মদিন সলমন। দীর্ঘজীবী হও।' উর্মিলা মাতোণ্ডকর অভিনেতার ছবি পোস্ট করে লিখেছেন, 'শুভ জন্মদিন মিস্টার হটনেস। সুস্থ থাকো নিজের খেয়াল রাখো।'

আরও পড়ুন - Salman Khan: 'টাইগারও বেঁচে আছে, সাপও', ঠিক কী হয়েছিল সলমন খানের সঙ্গে?

সলমন খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের আর এক তারকা সঞ্জয় দত্ত। পুরনো দিনের একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'শুভ জন্মদিন ভাই'। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রীতি জিন্টাও। তিনি এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'শুভ জন্মদিন ডার্লিং। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং খুশি তোমার জীবনে চিরকাল থাকুক, এই প্রার্থনা করি। অপেক্ষা করতে পারছি না কবে আমি ফিরব আর তোমার সঙ্গে দেখা করব। সেদিন পার্টি করার জন্য কিছুটা এনার্জি বাঁচিয়ে রেখো।' শিল্পা শেট্টি লেখেন, 'শুভ জন্মদিন আমার চিরকালের রকস্টার সলমন খান। বাঘের মতোই গর্জন করো। অনেক ভালোবাসা চিরকাল।'

প্রসঙ্গত, সলমন খানকে খুব শীঘ্রই দেখা যাবে ক্যাটরিনা কাইফের বিপরীতে 'টাইগার থ্রি' ছবিতে। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে। শোনা যাচ্ছে তিন শাহরুখ খানের 'পাঠান' এবং আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবিতেও ক্যামিও চরিত্রে অভিনয় করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Saugata Roy |
Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda
Sudip Bandyopadhyay |
Samik Bhattacharya |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget