এক্সপ্লোর

Salman Khan: সবসময়ে সঙ্গে থাকেন নিরাপত্তারক্ষী, ব্যক্তিগত জীবন প্রভাবিত হয় সলমন খানের?

Salman Khan's body guard: শেরা জানিয়েছেন, সলমন খানের বডিগার্ড হওয়ার সবচেয়ে বড় সমস্যা হল ক্রাউড ম্যানেজমেন্ট। সমস্ত মানুষেরাই সলমন খানের কাছে আসছে চান।

কলকাতা: তিনি বছরের পর বছর ধরে রয়েছেন সলমন খানের (Salman Khan)-এর সঙ্গে। সলমনের ছায়াসঙ্গী হয়ে। তবে বলিউডের 'ভাইজান' -কে রক্ষা করা কী এতই সহজ? কী কী পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাঁকে? সলমনের সঙ্গে কেমন স্বভাব তাঁর নিরাপত্তারক্ষী শেরার? সদ্য ANI -কে দেওয়া একটি সাক্ষাৎকারে শেরা জানিয়েছেন, 'ভাইজান'-কে রক্ষা করার অদ্ভূত সব গল্প। তিনি নাকি সলমন খানকে ডাকেন 'মালিক' বলে। শেরার কথায়, 'সলমন সবদিক থেকেই মালিক। যে কোনও রকম সমস্যা হোক, সবসময় নাকি সবার আগে সাহায্যের হাতটা বাড়িয়ে দেন সলমনই। সবরকম সাহায্যের সমাধান করতেই এগিয়ে আসেন তিনি। 

শেরা জানিয়েছেন, সলমন খানের বডিগার্ড হওয়ার সবচেয়ে বড় সমস্যা হল ক্রাউড ম্যানেজমেন্ট। সমস্ত মানুষেরাই সলমন খানের কাছে আসছে চান। আট থেকে আশি, বয়সের কোনও সীমা নেই সলমনের অনুরাগীদের। প্রত্যেকেই তাঁর সঙ্গে ছবি তুলতে চান, কাছে এসে কথা বলতে চান, নাচ করতে চান। সেই কারণেই তাঁদের সামলানো বেশ কঠিন হয়ে পড়ে সলমনের বডিগার্ডের ক্ষেত্রে। তবে যখন প্রথম প্রথম শেরা কাজে যোগদান করেছিলেন, সেই সময়ে প্রাণের ভয় ছিল না শেরার। এমনই সাধারণ লোকজনকে সামলাতে হত। তবে বর্তমানে সিকিওরিটি বেড়েছে সলমন খানের। সেই কারণে এখন সরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গেই কাজ করতে হয় শেরাকে। শেরা জানাচ্ছেন, সবাই একটা টিম হিসেবে কাজ করে।

শেরা আরও জানাচ্ছেন, বিদেশে নিরাপত্তারক্ষীর কাজ করা অনেক সহজ। কারণে সেখানে মানুষ তারকাদের কেবল দূর থেকে দেখতে পান। তাঁদের কাছে এসে তাঁদের সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করতে পারেন না। কথাও বলতে পারেন না। সবকিছুর জন্যই অনুমতি দরকার। তবে ভারতীয়দের মধ্যে সেই প্রবণতা নেই। সবাই কাছে আসতে চান, ছবি তুলতে চান। কথা বলতে চান। সেই কারণেই শেরার মতে ভারতে নিরাপত্তারক্ষীদের কাজ করা অনেক কঠিন। শেরা জানিয়েছেন সবসময়ে খেয়াল রাখতে হয় এটাও যাতে সাধারণ মানুষ কোনও অসুবিধার মধ্যে না পড়েন। কারণ সাধারণ মানুষদের ক্ষতি হয়ে গেলেই উল্টো বিপদ, দাবি শেরার।

আরও পড়ুন: Ranjit Mallick-Koel: মল্লিক বাড়ির পুজো দেখতে যেতে পারেননি? দেখে নিন রঞ্জিত মল্লিক-কোয়েলের দুর্গোৎসবের অ্যালবাম

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা

ভিডিও

Tolabaji News |
Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget