এক্সপ্লোর

Ahmedabad Plane Crash: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান

Salman Khan News: আমদাবাদের বিমান দুর্ঘটনার জেরে বলিউডের অনেকেই শোকপ্রকাশ করেছেন। আশঙ্কা করা হচ্ছে, বিমানে থাকা একজন মানুষ ও বেঁচে নেই

কলকাতা: আমদাবাদে ভয়াবহ বিমান-বিপর্যয়। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। টেক অফের পরেই ভেঙে পড়ল আমদাবাদ থেকে লন্ডনগামী বিমান। বিস্ফোরণে ভেঙে টুকরো টুকরো লন্ডনগামী ড্রিমলাইনার। ২৪২ জনকে নিয়ে ভেঙে পড়ল বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডার নাগরিক, ৭ জন পর্তুগালের। এয়ার ইন্ডিয়ার বিমানে থাকায় ২৪২ জনেরই মৃত্যুর আশঙ্কা।

সিভিল হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পড়েছে এই বিমান, ফলে আহত হয়েছেন ১৫ জন চিকিৎসক। বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়ারও মৃত্যুর আশঙ্কা। দুপুর ১.৩৯, আমদাবাদ বিমানবন্দরের ২৩ নং রানওয়ে থেকে টেক অফ করে বিমানটি। বিমান ভেঙে পড়ার আগে ATC-কে 'মে-ডে' বার্তা পাইলটের। ভেঙে পড়ার পর বিমানে বিধ্বংসী আগুন, পুড়ে খাক বহুতল। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানে প্রচুর পরিমাণ জ্বালানি মজুত ছিল। ২০১৩-র ১৪ ডিসেম্বরে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-এর প্রথম উড়ান। ১২ বছরের পুরনো বিমান বোয়িং ড্রিমলাইনার ৭৮৭।

আমদাবাদের বিমান দুর্ঘটনার জেরে বলিউডের অনেকেই শোকপ্রকাশ করেছেন। আশঙ্কা করা হচ্ছে, বিমানে থাকা একজন মানুষ ও বেঁচে নেই। আর এই ঘটনায় দুঃখপ্রকাশ করে সলমন খান তাঁর একটি অনুষ্ঠান বাতিল করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সমবেদনাও জানিয়েছেন তিনি। অনুষ্ঠানের আয়োজকেরা দর্শকদের উদ্দেশে বলেন, 'আপনারা সবাই জানেন, দিনের শুরুতে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। এটা সকলের জন্য দুঃখের সময়। ISRL এবং সলমান খান এই কঠিন সময়ে দেশের সঙ্গে একজোট হয়ে আছেন। আমরা এই অনুষ্ঠানটি স্থগিত করার একটি দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, কারণ এখন উৎসবের সময় নয় এবং সেই কারণে আমরা অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। এই দুঃখের সময়ে আমরা ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে আছি এবং তাঁদের জন্য প্রার্থনা করছি। সকলে সাহস রাখুন।'

বৃহস্পতিবার দুপুর ১টা বেজে ৩৯ মিনিটে বিমানটি ভেঙে পড়ে। বিমানে ২৪২ জন যাত্রী সওয়ার ছিলেন বলে জানা যাচ্ছে। কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। বসতি এলাকার বেশকিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই বিমানেই সওয়ার ছিলেন বিজয় রূপাণী। কয়েক জন শিশুও ছিল বিমানে। দুই পাইলট-সহ বিমানকর্মীর সংখ্যা ছিল ১২।  জানা যাচ্ছে, এদিন ২৩ নম্বর রানওয়ে থেকে উড়ানের কিছু ক্ষণের মধ্যেই পাইলট May Day বার্তা পাঠান। বিপদ বুঝলে ওই বার্তা পাঠান পাইলটরা। আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক মেঘানিনগরের মতো জনবহুল এলাকা। যে বহুতলের উপর ভেঙে পড়ে বিমানটি, সেটি ভস্মীভূত হয়ে গিয়েছে।  বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি সম্পর্কে জানতে মুখ্যমন্ত্রীকে ফোন করেন অমিত শাহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget