এক্সপ্লোর

Salman Khan: মঞ্চে দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সলমনের

Independence Day 2023: মনীশ শর্মার পরিচালনায় শীঘ্রই 'টাইগার ৩'-এ দেখা যাবে সলমন খানকে।

কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone),ক্য়াটরিনা কাইফ থেকে বিপাশা বসু। আজ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কেউ হাতে তুলে নিলেন দেশের পতাকা তো কেউ কেউ নিজেকে সাজালেন তিরঙ্গা পোশাকে। আর এই বিশেষ দিনে মঞ্চ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন সলমন খান (Salman Khan)। আর এভাবেই তিনি নিজস্ব ঢঙে দেশবাসীকে জানান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

ছবির ক্য়াপশানে অভিনেতা লেখেন, 'সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।' এই ছবি পোস্ট করার পরই বইতে থাকে কমেন্টের বন্য়া।"শুভ স্বাধীনতা দিবস," একজন ভক্ত মন্তব্য করেছেন। আরেক ভক্ত লিখেছেন, ‘জয় হিন্দ’।

আরও পড়ুন...

Health News:ইয়ারফোন ছাড়া এক মুহূর্ত চলে না? বাড়তে পারে কথা বলা ও শোনার সমস্যা, অশনি সঙ্কেত গবেষণায়

উল্লেখ্য়, মনীশ শর্মার পরিচালনায় শীঘ্রই 'টাইগার ৩'-এ দেখা যাবে সলমন খানকে। সম্প্রতি,নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ভাইজান। লোহার বিমে হেলান দিয়ে ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে দেখা গিয়েছিল তাঁকে। কাঁধে ব্যান্ডেজও নজরে পড়েছে সকলেন। 'টাইগার ৩'-এর শ্যুটিং সেট থেকেই যে ছবি পোস্ট করছেন তা তাঁর ক্যাপশনেই স্পষ্ট ছিল। 

ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, 'যখন আপনি মনে করেন যে গোটা দুনিয়ার ভার আপনি নিজের কাঁধে নিয়ে রেখেছেন, তখন কাঁধ বলে দুনিয়া ছাড়ো, পাঁচ কিলোর ডাম্বেল তুলে দেখাও। টাইগার জখমি হ্যায়।'

প্রসঙ্গত, 'টাইগার জিন্দা হ্যায়'। সলমনের ছবির এটা অত্যন্ত জনপ্রিয় সংলাপ। ওইপোস্টে সেই কায়দায় অভিনেতা লিখলেন 'টাইগার জখমি হ্যায়', অর্থাৎ টাইগার এবার আহত। সূত্রের খবর, সলমন খান ও শাহরুখ খান (Shah Rukh Khan) এই ছবির জন্য একটি সিক্যোয়েন্সের শ্যুটিং সারছিলেন, সেই সময়েই আহত হন অভিনেতা।

প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস'-এর এক ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, 'টাইগার ৩' ছবিতে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে দেখা যাবে কিং খান ও ভাইজানকে। এই দৃশ্যের জন্য অনেক পরিশ্রম করছেন স্বয়ং আদিত্য চোপড়াও। শোনা যাচ্ছে এই সিক্যোয়েন্সটা পর্দায় যাতে দুরন্ত দেখতে লাগে তার জন্য সেট তৈরিতে প্রায় ৩৫ কোটি টাকা খরচ করেছেন তিনি। 

এই ফ্র্যাঞ্চাইজির বাকি ছবি দুটির মতোই 'টাইগার ৩'-এও মুখ্য নায়িকার চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকেষ মণীশ শর্মা ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন। চলতি বছরের নভেম্বর মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবি ছাড়াও সলমনের হাতে রয়েছে 'টাইগার ভার্সেস পাঠান' ক্রসওভার ছবি যার পরিচালনা করবেন 'পাঠান' পরিচালক সিদ্ধার্থ আনন্দ স্বয়ং। ২০২৪ সালে সেই ছবির শ্যুটিং শুরু হবে বলে খবর সূত্রের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget