এক্সপ্লোর

Salman Khan: হুমকি উপেক্ষা করেই শ্যুটিং, সলমনের নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে?

Salman Khan News: বিষ্ণোই গ্যাংয়ের হুমকিকে উপেক্ষা করেই শ্যুটিং করে চলেছেন সলমন। বৃহস্পতিবার রাতে হায়দরাবাদে পৌঁছেছেন সলমন।

কলকাতা: একের পর এক খুনের হুমকি পাচ্ছেন সলমন খান (Salman Khan)। বৃহস্পতিবার রাতেও খুনের হুমকি পেয়েছেন তিনি। প্রেরক ছিলেন লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। তবে এত প্রতিবন্ধকতাতেও কাজ থামাননি সলমন খান। কড়া সিকিওরিটি নিয়ে তিনি আগামী ছবির শ্যুটিং করে যাচ্ছেন।  বৃহস্পতিবার রাতে ফের হুমকি পান সলমন। প্রেরক সেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠী। মুম্বইয়ের ট্র্যাফিক কন্ট্রোল রুমে বৃহস্পতিবার রাতে ওই হুমকিবার্তা গিয়েছে বলে জানা যাচ্ছে। আর এই এই হুমকির নেপথ্যে রয়েছে একটি গান। এই গানটি সলমনের সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংকে যুক্ত করেছে বলে অভিযোগ। আর এই ঘটনায় নতুন করে চটেছে বিষ্ণোই গোষ্ঠী। ওই গান যিনি লিখেছেন, তাঁর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। সলমনকে চ্যালেঞ্জ ছুড়ে বলা হয়েছে, সেই লেখককে বাঁচিয়ে দেখাতে।

আর এই পরিস্থিতিতেই বিষ্ণোই গ্যাংয়ের হুমকিকে উপেক্ষা করেই শ্যুটিং করে চলেছেন সলমন। বৃহস্পতিবার রাতে হায়দরাবাদে পৌঁছেছেন সলমন। আপাতত কয়েকদিন শ্যুটিংয়ের কাজে শেখানেই থাকবেন সলমন এমনটাই খবর সূত্রের। তবে ক্রমাগত হুমকির ফলে আরও আঁটসাঁট করা হয়েছে সলমনের নিরাপত্তা। শোনা যাচ্ছে, চতুর্থস্তরীয় নিরাপত্তা বলয়ে রয়েছেন সলমন। শ্যুটিং সেটেও হাজির থাকছে সেই সমস্ত নিরাপত্তারক্ষীরা। সলমন ইতিমধ্যেই ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পান। এরপরে আরও কড়া নিরাপত্তা বলয়ে রয়েছেন সলমন। 

এর আগে একটি সাক্ষাৎকারে সলমনের বাবা সেলিম খান জানিয়েছিলেন, বাড়িতেও ভীষণ সাবধানে থাকতে হচ্ছে সলমনকে। যেহেতু সলমনের বাড়ির বাইরে গুলি চলার মতো ঘটনা ঘটেছে, সেই কারণে বাড়িতেও প্রচুর নিরাপত্তারক্ষী রয়েছে সলমনের। একা বাড়ি থেকে বেরনো তো দূর অস্ত, এমনকি বাড়ির জানলায় বা বারন্দায় দাঁড়ানোও নিষেধ হয়ে গিয়েছে তাঁর। তবে বাড়ির মধ্যে স্বাভাবিক জীবনই পালন করছেন সবাই। সব স্বাভাবিক রাখারই চেষ্টা করা হচ্ছে। আর তার মধ্যেই চলছে সলমনের শ্যুটিং। 

অন্যদিকে খুনের হুমকি পেয়েছেন শাহরুখ খানও। তাঁকে বলা হয়েছে ৫০ লক্ষ টাকা দিলে তবেই তাঁকে নিষ্কৃতি দেওয়া হবে। এরপরে বাড়ানো হয়েছে শাহরুখ খানের নিরাপত্তাও।

আরও পড়ুন: Serial Parineeta: এক গ্রামের মেয়ের জীবন বদলে যাওয়ার গল্প, আসছে ঈশানী আর উদয়ের নতুন ধারাবাহিক 'পরিণীতা'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
Rajesh Sharma: পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
Akshay Kumar on Rajesh Sharma: অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget