এক্সপ্লোর

প্রেমিকাকে নিয়ে প্রয়াত সুরকার ওয়াজিদ খানের জন্মদিন সেলিব্রেট করলেন সলমন খান, দেখুন ভিডিও

ভাই ওয়াজিদ খানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছিলেন সাজিদ খান। কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। আর সেই সেলিব্রেশনে হাজির ছিলেন বলিউডের ভাইজান এবং তাঁর প্রেমিকা।

মুম্বই : বলিউডের জনপ্রিয় সুরকার জুটি সাজিদ (Sajid Khan) এবং ওয়াজিদের (Wajid Khan) সঙ্গে ভাইজান সলমন খানের (Salman Khan) বন্ধুত্বের কথা কে না জানেন। সেই জুটিই ভেঙে যায় যখন আচমকাই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন ওয়াজিদ খান। বলিউডের জনপ্রিয় সরকার ওয়াজিদ খানের আচমকা প্রয়াণে হতবাক হয়ে যায় বলি ইন্ডাস্ট্রি থেকে অনুরাগীরা। এবার সেই প্রয়াত সুরকার ওয়াজিদ খানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে গান গাইলেন সলমন খান। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকা লুলিয়া ভান্তুর এবং ওয়াজিদ খানের ভাই সাজিদ খান।

আরও পড়ুন - অন্য কারও সঙ্গে সম্পর্কের কারণেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন? মুখ খুললেন সামান্থা

এদিন ভাই ওয়াজিদ খানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছিলেন সাজিদ খান। কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। আর সেই সেলিব্রেশনে হাজির ছিলেন বলিউডের ভাইজান এবং তাঁর প্রেমিকা। ওয়াজিদ খানের জন্মদিনে 'হ্যাপি বার্থ ডে টু ইউ' গান গেয়ে কেক কাটলেন সলমন খান। ভাইয়ের জন্মদিনে সাজিদ খান আবেগঘন পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি লেখেন, 'কাকে বলবো, কাকে শোনাবো যে তোমাকে কতটা আমরা চাই। আমরা তোমাকে খুব ভালোবাসি ওয়াজিদ। এই গোটা দুনিয়াটা তোমাকে ভালোবাসে।'

আরও পড়ুন - Aryan Khan : আরিয়ানের চ্যাটে 'ফুটবল' কেন? মাদক সংক্রান্ত কোন সংকেত?

ওয়াজিদ খানের জন্মদিনে সলমন খানের কেক কাটার ভিডিও পোস্ট হওয়া মাত্র তাতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। ভাইজানের অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সাজিদ খান এবং সলমন খানের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ভাইজানের বান্ধবী লুলিয়া ভান্তুরও। তাঁকেও হাসিমুখে সেলিব্রেশনে অংশ নিতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, গত বছর ১ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বলিউডের জনপ্রিয় সুরকার ওয়াজিদ খান। কোভিড সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাজিদ খান এবং ওয়াজিদ খান, দুই ভাইয়ের সুরের জাদু আমরা বহু ছবিতেই দেখেছি। সলমন খানের 'দবং', 'পার্টনার' ছবিতে সুরের জাদুর কাঠি ছুঁইয়ে দিয়েছিলেন তাঁরা। তাতেই বিপুল জনপ্রিয় হয় ভাইজানের বিভিন্ন ছবির গান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget