এক্সপ্লোর

অন্য কারও সঙ্গে সম্পর্কের কারণেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন? মুখ খুললেন সামান্থা

নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্ক শেষ করে দেওয়ার কারণ হিসেবে শোনা যায় সামান্থার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। এছাড়াও গর্ভপাতের মতো বিষয়ও উঠে এসেছে।

মুম্বই: স্বামী নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর থেকে অভিনেত্রী সামান্থাকে ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কখনও শোনা যাচ্ছে সামান্থা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আবার কোথাও শোনা যাচ্ছে সন্তান চান না বলে তিনি গর্ভপাত করিয়েছেন। এবার এই সমস্ত গুঞ্জন এবং বিতর্কের উত্তর দিলেন অভিনেত্রী। 

সম্পর্ক যে আর ঠিক নেই, তার গুঞ্জন একটা শোনা যাচ্ছিল আগে থেকেই। এরপর সেই জল্পনা, গুঞ্জনকে সত্যি প্রমাণ করে মাত্র কয়েকদিন আগেই দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন অভিনেত্রী সামান্থা রথ প্রভু (Samantha)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করে অফিশিয়ালি বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। একই পোস্ট করেন নাগা চৈতন্যও। সমস্ত শুভাকাঙ্খীদের পাশে থাকার জন্য এবং সমর্থন করার জন্য ধন্যবাদ জানিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছেন তাঁরা। পাশাপাশি এমনও জানিয়েছেন যে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে। এরপরই নানা গুঞ্জন শোনা যায়। নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্ক শেষ করে দেওয়ার কারণ হিসেবে শোনা যায় সামান্থার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। এছাড়াও গর্ভপাতের মতো বিষয়ও উঠে এসেছে। কিন্তু এই সমস্ত গুঞ্জনকে কার্যত নষ্যাৎ করে দিয়েছেন সামান্থা। 

আরও পড়ুন - Durga Puja 2021 Exclusive: যে নতুনত্বের কথা ভাবছি সেটা এই বাংলার বুকে আগে হয়নি তো? এই চর্চাটা থাকা দরকার : অরিন্দম গঙ্গোপাধ্যায়

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে 'জানু' অভিনেত্রী সামান্থা লেখেন, 'সহমর্মিতা দেখানোর জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ব্যক্তিগত সমস্যায় আপনাদের এভাবে পাশে থাকা আমাকে অভিভূত করেছে। আপনাদের সমর্থনই আমাকে সমস্ত গুঞ্জনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। কেউ বলছেন আমার নাকি অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে। কেউ বলছেন, আমি নাকি সন্তান চাই না। এমনকি আমি নাকি গর্ভপাতও করিয়েছি বলে কেউ কেউ বলছেন। বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া খুবই দুঃখজনক। আমাকে একটু সময় দিন এই ক্ষত সারিয়ে তোলার জন্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই সমস্ত গুঞ্জন যাতে আর কেউ রটাতে না পারে, সেদিকে দেখার।'

আরও পড়ুন - Durga Puja 2021 Exclusive: চণ্ডী সেলাই থেকে জুতো পাঠ করেছি উঠতি বয়সের দুর্গাপুজোয় : সব্যসাচী চক্রবর্তী

দীর্ঘদিন একে অপরের সঙ্গে সম্পর্কে থাকার পর বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিসেন নাগা চৈতন্য এবং সামান্থা। চার বছরের বিবাহিত জীবনে এবার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকাই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget