এক্সপ্লোর

সলমনকে খুনের ছক বিষ্ণোই গ্যাংস্টারের,বন্দুক সহ গ্রেপ্তার শার্প শ্যুটার, আরও ৪

পুলিশের কাছে খবর ছিল যে বিষ্ণোই গোষ্ঠীর গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই তাঁকে খুনের চেষ্টায় আছে৷ প্ল্যান চলছিল অনেকদিন ধরে৷ সলমনের বান্দ্রার বাড়ির ওপর চলছিল নিয়মিত নজরদারি৷

মুম্বই: বেশ কয়েক বছর আগে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ শিকারের পর থেকে বিষ্ণোই উপজাতির বিষ নজরে পড়েন সলমন খান। বহু বছর আগেকার সেই ঘটনার জের এখনও পিছু ছাড়ছে না সলমনকে। পুলিশের কাছে খবর ছিল যে বিষ্ণোই গোষ্ঠীর গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই তাঁকে খুনের চেষ্টায় আছে৷ প্ল্যান চলছিল অনেকদিন ধরে৷ সলমনের বান্দ্রার বাড়ির ওপর চলছিল নিয়মিত নজরদারি৷ কখন তিনি বেরন, কোথায় কোথায় যান, সবই লক্ষ্য রাখা হত৷ শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল দুষ্কৃতীরা৷ পুলিশ জানতে পারে জানুয়ারির গোড়া থেকেই সলমনের গতিবিধি মাপতে শুরু করে রাহুল নামের এক শার্প শ্যুটার৷ তাকে গ্রেফতারের পর জেরা করে জানতে পেরেছে হরিয়ানা পুলিশ। ডিসিপি হেডকোয়ার্টার রাজেশ দুগ্গল জানিয়েছেন, গত ১৫ অগাস্ট রাহুলকে গ্রেফতার করা হয়৷ ভিওয়ানির বাসিন্দা রাহুলের পুরো নাম রাহুল সংঘ৷সে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হয়ে কাজ করত৷ লরেন্স রয়েছে যোধপুর জেলে৷ সেখান থেকেই সলমনকে খুনের পরিকল্পনা করে সে৷ কাজে লাগায় রাহুলকে। রাহুলের সঙ্গে তার চারজন শাগরেদকেও গ্রেফতার করা হয়েছে৷ রাহুলের বিরুদ্ধে রয়েছে চারটি খুনের অভিযোগ। সরকারি রেশন দোকানের এক মালিককেও কিছুদিন আগে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ একবার পুলিশের হাত থেকে এক গ্যাংস্টারকে পালাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সে৷ তার থেকে পিস্তল উদ্ধার করেছে পুলিশ যা সে সবসময় তার সঙ্গে রাখত,সুযোগ পেলেই সলমনকে মেরে দেওয়ার জন্য। কৃষ্ণসার হরিণ শিকারের পর থেকেই লরেন্সের কু-নজরে পড়েন সল্লু মিঁঞা৷ বিষ্ণোই উপজাতির মানুষ এই বিরল প্রজাতির হরিণকে পূজা করে এবং একে রক্ষার জন্য সব কিছু করতে প্রস্তুত। সেই হরিণকে গুলি করে মেরেই লরেন্সের টার্গেট হয়ে যান সলমন৷

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

TMC News:
Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget