এক্সপ্লোর

Salman in Tiger 3 Set: 'টাইগার থ্রি'-তে সলমন খানের নতুন লুক মুহূর্তে ভাইরাল

সলমন খান, ক্যাটরিনা কাইফের পাশাপাশি শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয় করছেন আর এক বলিউড নায়ক ইমরান হাশমিও।

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় সলমন খানের (Salman Khan) নতুন লুক প্রকাশ হওয়া মাত্রই তা ভাইরাল। এই মুহূর্তে ভাইজানের নতুন ছবি 'টাইগার থ্রি'-র (Tiger 3) শ্যুটিং চলছে রাশিয়ায়। নীল জিনস, সাদা টি-শার্ট, লাল জ্যাকেট, বড় চুল এবং লাল দাড়িতে মুহূর্তে ভাইরাল সলমনের নতুন লুক।

টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'টাইগার থ্রি' নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। সলমন খান, ক্যাটরিনা কাইফের পাশাপাশি শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয় করছেন আর এক বলিউড নায়ক ইমরান হাশমিও। যদিও 'মার্ডার' অভিনেতা এই মুহূর্তে তাঁর মুক্তিপ্রায় ছবি 'চেহরা'-র প্রোমোশনে ব্যস্ত। একটি সাক্ষাৎকারে ইমরান হাশমিকে প্রশ্ন করা হয় যে, সলমন খানের বিপরীতে তাঁর অভিনয় দর্শকরা কতটা পছন্দ করবে আর কেনই বা পছন্দ করবে? উত্তরে ইমরান হাশমি বলেন যে, 'কারণ আমি একজন ভালো অভিনেতা'।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে অন্যান্য ইন্ডাস্ট্রির মতো কোপ পড়েছে সিনেমা জগতেও। প্রথমত এক বছরেরও বেশি সময় ধরে সিনেমাহল বন্ধ ছিল। পরবর্তীকালে ৫০ শতাংশ দর্শক নিয়ে হল চালু হলেও সংক্রমণের আশঙ্কায় কত দর্শক টিকিট কেটে সিনেমা দেখতে আসবেন, তারও একটা সংশয় থেকেই যায়। তাই ছবি মুক্তির ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্ম একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সলমন খানের 'রাধে' কিংবা অক্ষয় কুমারের 'লক্ষ্মী' ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও দর্শকদের টানতে ব্যর্থ হয়। ফলস্বরূপ প্রভাব পড়ে ছবির বর্স অফিস কালেকশনে। কীভাবে অতিমারির পরিস্থিতিতে শ্যুটিং হবে? প্রসঙ্গে আদিত্য চোপড়া জানিয়েছিলেন যে, ছবির শ্যুটিংয়ে যেমন কোনও সমঝোতা করা হবে না, তেমনই যাতে সংক্রমণের কোনও সম্ভাবনা না থাকে, সেদিকেও কড়া নজর থাকবে। 

গত সপ্তাহেই 'টাইগার থ্রি'-র শ্য়ুটিংয়ের জন্য রাশিয়ায় উড়ে গিয়েছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। জুলাই থেকেই এই ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। তাই সোশ্যাল মিডিয়ায় ভাইজানের নতুন লুক প্রকাশ হওয়া মাত্রই তা ভাইরাল হয়ে যায়। রাশিয়ায় সলমনের অনুরাগীরাও তাঁর সঙ্গে সেলফি তুলেছেন। যা ভাইজানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

সেরা শিরোনাম

Shiboprosad-Nandita: শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget