এক্সপ্লোর

Salman Khan: ক্লান্ত চেহারা, চোখের তলায় কালি, কর্ণের বিয়ের পার্টিতে এসে চর্চায় সলমন খান

Salman Khan News: তাঁর পোশাক বা আচরণ নয়, ক্যামেরার চোখ এড়াল না তাঁর ক্লান্তি! সলমন এদিন পার্টিতে হাজির হয়েছিলেন গাঢ় নীল স্যুট-ব্লেজারে।

মুম্বই: সদ্যই বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন সানি দেওল (Sunny Deol) পুত্র কর্ণ দেওল ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা দৃশা আচার্য্য (Drisha Acharya)। আর হাই প্রোফাইল এই বিয়ে উপলক্ষ্যেই চাঁদের হাট বসেছিল মায়ানগরীতে। হাজির হয়েছিলেন বলিউডের বহু চেনা মুখ, প্রথম সারির তারকারা। তবে সেই পার্টিতে সলমন খান (Salman Khan) আসতেই তাঁকে নিয়ে শুরু হল জল্পনা। 

তাঁর পোশাক বা আচরণ নয়, ক্যামেরার চোখ এড়াল না তাঁর ক্লান্তি! সলমন এদিন পার্টিতে হাজির হয়েছিলেন গাঢ় নীল স্যুট-ব্লেজারে। তবে তাঁর চোখের ফোলাভাব, চোখের তলায় কালি নজর এড়াল না কারোরই। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়েছেন 'ভাইজান'-এর স্বাস্থ্য নিয়ে। অনেকেই প্রশ্ন করেছেন, 'সলমন কী অসুস্থ?', অনেকে আবার লিখেছেন, 'ওঁর কি রাতে ঘুম হয়নি'। অনেকে আবার লিখেছেন, 'রাতে পান করা কি বেশি হয়ে গিয়েছিল?' 

তবে অনেকের মতে, সদ্য বিগ বসের কাজ শুরু করেছেন সলমন। এই শো-এর হাত ধরেই তিনি কাজ করা শুরু করলেন ওটিটিতে। আর সেই বিগ বসের নিয়মিত শ্যুটিংয়ের জন্যই সম্ভবত চাপ যাচ্ছে সলমনের ওপর। সম্ভবত সেই কারণেই তার চেহারার এই পরিবর্তন। তবে সলমন এদিন অনুষ্ঠানে কেবল হাজির যে ছিলেন তাই নয়, সবার সঙ্গে হাসি-গল্পও করেন।

সঙ্গীত ও যাবতীয় রীতিনীতি মেনেই দীর্ঘদিনের বান্ধবী দৃশাকে বিয়ে করেছেন কর্ণ। অন্যদিকে, দৃশার সঙ্গেও যোগ রয়েছে রুপোলি পর্দার। পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী তিনি। বিয়ের দিনের জন্য একটি অফ হোয়াইটের ওপর সোনালি জরি ও সুতোর কাজ করা শেরওয়ানি বেছেছিলেন কর্ণ। অন্যদিকে নববধূ দৃশা পরেছিলেন সাবেকি লাল লেহঙ্গা। হাতের হালকা ডিজাইনের মেহেন্দির সঙ্গে গলা ভরা চোকার পরেছিলেন তিনি। কপালে ছিল ভারি টিকলি। কানে মানানসই দুল ও হাতের চূড়ায় অপূর্ব দেখাচ্ছিল দৃশাকে। সোশ্যাল মিডিয়ায় বিবাহের ছবি শেয়ার করে নিয়েছেন তিনিও। 

নব বর-বধূর ছবি প্রকাশ্যে আসার আগেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল বাবা সানি দেওল, দাদু ধর্মেন্দ্র, ঠাকুমা প্রকাশ কৌর, কাকা ববি দেওল ও অভয় দেওলের ছবি ও ভিডিও। নাতির বিয়েতে বারাতে হাঁটতে দেখা গেল ধর্মেন্দ্রকে। আসর জমিয়ে দিলেন তিনি। বারাতে নাচ করতে দেখা গেল কর্ণকেও। 

আরও পড়ুন: Castor Oil: চুলের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা প্রয়োজন ক্যাস্টর অয়েল? কীভাবে চুলের খেয়াল রাখে এই তেল?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget