এক্সপ্লোর

Salman Khan: নতুন গাড়ির জন্য বিশেষ নম্বরপ্লেট বানিয়েছেন সলমন, সেখানে লুকনো বিশেষ বার্তা!

Salman Khan News: গতকাল অর্থাৎ ১১ এপ্রিল সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগে  হেফাজতে নেওয়া হয়েছে এক নাবালককে (minor arrested)। ফোন কলের মাধ্যমে ভাইজানকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ

কলকাতা: সম্প্রতি মৃত্যুর হুমকি পেয়েছিলেন সলমন খান (Salman Khan), আর তারপরেই তিনি একটি নতুন গাড়ি কিনেছিলেন। শোনা যাচ্ছে, বাজারদরের থেকে অনেকটা বেশি দাম দিয়েই এই গাড়িটি কিনেছিলেন সলমন। নতুন ছবি কিসি কা ভাই, কিসি কি জান, (Kisi Ka Bhai Kisi Ki Jaan)-এর ট্রেলার লঞ্চে সলমন যখন এসেছিলেন, তখন সেখানে নজর কাড়ল তাঁর নতুন গাড়ি ও তার নম্বর প্লেট। একটি সাদা Nissan Patrol SUV-তে করে ট্রেলার লঞ্চে এসেছিলেন সলমন। তাঁর গাড়ির নম্বর ছিল ২৭২৭। নতুন একটি নম্বর প্লেটও করিয়েছেন সলমন তাঁর এই বুলেট প্রুভ গাড়ির জন্য। 

অনুরাগীরা অবশ্য তাঁর এই নতুন গাড়ির নম্বরপ্লেটের একটি অর্থও বের করে ফেলেছেন। অনুরাগীদের মতে, সলমনের জন্মদিন ২৭ ডিসেম্বর। আর তাই, নিজের জন্মদিনটিকে প্রাধান্য দিয়েই এই বিশেষ নম্বর প্লেট তৈরি করিয়েছিলেন সলমন। তবে এই যোগাযোগ অনুমান মাত্র। তারপরেও সলমনের গাড়ির লাইসেন্স প্লেটটি বেশ চোখ টেনেছে সবারই। 

অন্যদিকে, গতকাল অর্থাৎ ১১ এপ্রিল সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগে  হেফাজতে নেওয়া হয়েছে এক নাবালককে (minor arrested)। ফোন কলের মাধ্যমে ভাইজানকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে ১০ এপ্রিল মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে হুমকি ফোন আসে। যে ফোন করে সে নিজের পরিচয় দেয়, রকি ভাই নামে, বাসস্থান জানায় রাজস্থানের যোধপুর (Jodhpur)। সে নিজের পরিচয় দেয় 'গোরক্ষক' হিসেবে। সে সলমন খানকে ৩০ এপ্রিল 'সরিয়ে দেবে' বলে হুমকি দেয় বলে অভিযোগ।  মুম্বই পুলিশ খোঁজ নিয়ে নিশ্চিত করেছে যে ফোন করে সে নাবালক। এক অধিকর্তার কথায়, 'এখনও পর্যন্ত আমাদের মনে হয় না যে ওই ফোনকলকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। কিন্তু ওই নাবালক এমন কাণ্ড ঘটিয়েছে সেই খোঁজ নেওয়া হচ্ছে।'

উল্লেখ্য, গত ২৬ মার্চ, ধাকড় রাম নামে রাজস্থানের যোজপুরের লুনির এক বাসিন্দাকে গ্রেফতার করা হয় সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে। হেফাজতে রয়েছেন তিনি। বান্দ্রা পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত তাঁর হুমকি মেলে উল্লেখ করেন যে সলমন খানের পরিণামও 'সিধু মুসেওয়ালা'র মতো হবে। যোধপুরের লুনি পুলিশ স্টেশনের এক কর্তা, ঈশ্বর চাঁদ পারিক বলেন, 'সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে বান্দ্রা পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশ ও লুনি পুলিশের যৌথ অপারেশনে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।'

আরও পড়ুন: Jubilee: বিনোদের মতই করিয়ারে বহুবার হোঁচট খেতে হয়েছে তাঁকেও,পর্দার জীবনের সঙ্গে মিল খুঁজলেন অপারশক্তি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget