এক্সপ্লোর

Salman Khan: সামনেই মুক্তি, কিন্তু বিশেষ এক কারণে নিজের ছবিরই প্রচার করছেন না সলমন খান!

Salman Khan News: আসলে সলমন খান বর্তমানে গুরুত্ব দিচ্ছেন নিরাপত্তার ওপর। বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই বেড়েছে সলমন খানের নিরাপত্তা

কলকাতা: পুরোদমে কাজ শুরু করলেও, এখনও সলমন খান (Salman Khan) কাজ করছেন নিরাপত্তার ঘেরাটোপে। মার্চ মাসের ৩০ তারিখ মুক্তি পাবে সলমন খান ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) অভিনীত 'সিকন্দর' (Sikandar) ছবিটি। তবে মুক্তির দিন সামনে এগিয়ে এলেও, এই ছবির তেমন প্রচার চোখে পড়ছে না। সলমন খান, সাজিদ নাদিয়াওয়ালা ও এআর মুরুগাদোস-এর ছবি 'সিকন্দর' ২০২৫ -এর অন্যতম বড় বিগ বাজেট ছবি। কিন্ত এই ছবি নিয়ে মূল প্রচারই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন? ছবির প্রচার মানেই তো একের পর এক সাক্ষাৎকার, দর্শকদের কাছে পৌঁছে যাওয়া, আরও কত কী। তবে এখানে কেন সবার থেকে আলাদা সলমন খান? আগে তো তিনি এই ধরণের প্রচার থেকে মোটেই বিরত থাকতেন না? তাহলে? 

আসলে সলমন খান বর্তমানে গুরুত্ব দিচ্ছেন নিরাপত্তার ওপর। বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই বেড়েছে সলমন খানের নিরাপত্তা। লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে একাধিকবার হুমকিও পেয়েছেন সলমন খান ও তাঁর বাবা সেলিম খান। বাবা সিদ্দিকিকে মারার দায় একেবারেই নিজেদের ওপর নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সেই কারণে সলমন সবসময়েই নিরাপত্তার বলয়ে থাকছেন। বাড়িতেও তাঁর জানলার সামনে পর্যন্ত দাঁড়ানো বারণ। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার বলয়ে।

এর আগে, ২৬ ডিসেম্বর রাতেই সলমনের জন্মদিন উপলক্ষ্যে পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে সলমনের পরিবারের সবাই ছাড়াও উপস্থিত ছিলেন ইউলিয়া ভান্তুর। সলমনের কেক কাটার মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায় তাঁকে। ২৬ ডিসেম্বর ঘড়ির কাঁটা যত রাত ১২টার দিকে এগিয়েছে, ততই বেড়েছে উৎসব। জেঠুকে শুভেচ্ছা জানাতে পার্টিতে হাজির সোহেল খানের একমাত্র ছেলে নির্বাণ খান। এসেছিলেন সস্ত্রীক আয়ুশ খান, নিখিল দ্বিবেদী, গৌরী পণ্ডিত-ও। কেকের আয়োজনেও কিছু কমতি ছিল না। রামধনুরঙা ৩ তলা কেক থেকে শুরু করে বিভিন্ন স্বাদের কেক উপস্থিত ছিল পার্টিতে। সলমনও কেকের বুকে ছুরি চালিয়েছেন। তবে সলমনের মুখে সেই চেনা হাসিটিই গায়েব। সলমনকে যেন বেশ কিছুটা ক্লান্ত দেখাল। তা কি কেবল নিরাপত্তার কারণেই? বাবা সিদ্দিকির মৃত্যুর পরে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সলমন খান। দেখা করতে পারেননি অনুরাগীদের সঙ্গেও। এই বছরে তাঁর জন্মদিনও পালন হয়েছে খুবই বিশেষভাবে। পার্টি হলেও সেখানে উপস্থিত ছিলেন না বাইরের কোনও মানুষ। একেবারে ঘরোয়া পরিবেশেই সলমন কেক কাটেন এই বছর। তবে তাঁকে যেন পাওয়া গেল না তাঁর চেনা ছন্দে। 

আরও পড়ুন: Ratul Shankar-Isha Saha: ২৫ বছর পরে অভিনয়ে ফিরছেন মমতা শঙ্করের পুত্র রাতুল, সঙ্গী কোন অভিনেত্রী?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget