এক্সপ্লোর

তাঁর সঙ্গে উঠেছে সম্পর্কের গুঞ্জন, সামান্থার সঙ্গে 'পরকীয়া' সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর স্টাইলিস্ট

বিবাহ বিচ্ছেদের কারণ নিয়ে সামান্থার বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। কেউ বলছেন তাঁর সঙ্গে তাঁর স্টাইলিস্টের সম্পর্ক গড়ে উঠেছে। কেউ অভিযোগ তুলেছেন যে, অভিনেত্রী সন্তান চাইতেন না তাই বিবাহ বিচ্ছেদ হয়েছে।

মুম্বই :  বেশ কিছুদিন হয়ে গেল একে অপরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন অভিনেত্রী সামান্থা রথ প্রভু (Samantha Rath Prabhu) এবং অভিনেতা নাগা চৈতন্য। বিবাহ বিচ্ছেদের কারণ নিয়ে সামান্থার বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। কেউ বলছেন তাঁর সঙ্গে তাঁর স্টাইলিস্টের সম্পর্ক গড়ে উঠেছে। কেউ অভিযোগ তুলেছেন যে, অভিনেত্রী সন্তান চাইতেন না তাই বিবাহ বিচ্ছেদ হয়েছে। যদিও 'শকুন্তলম' ছবির প্রযোজক ইতিমধ্যেই জানিয়েছেন যে, সামান্থা রথ প্রভু সন্তান চেয়েছিলেন। মা হতে চেয়েছিলেন। নাগা চৈতন্যর সঙ্গে সন্তানের নিয়ে পরিকল্পনা করেছিলেন। এবার সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সামান্থার স্টাইলিস্ট।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সামান্থা রথ প্রভুর স্টাইলিস্ট প্রীতম জুকালকর সমস্ত অভিযোগকে অস্বীকার করে নিরবতা ভঙ্গ করলেন। বললেন, 'সবাই জানেন আমি সামান্থাকে 'জিজি' বলে ডাকতাম। উত্তর ভারতে 'জিজি' শব্দের অর্থ দিদি। তাহলে কীভাবে আমাদের মধ্যে অন্য কোনও সম্পর্ক হতে পারে!'

আরও পড়ুন - Mumbai Drug Case: বারবার ছেলের জামিনের আবেদন খারিজ, কীভাবে দিন কাটছে শাহরুখ-গৌরীর?

স্টাইলিস্ট প্রীতম আরও বলেন, 'আমি নাগা চৈতন্যকে চিনি অনেক বছর ধরে। তিনিও আমার সঙ্গে সামান্থার স্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে জানেন। আমার মনে হয়, এবার এই সমস্ত গুঞ্জন নিয়ে মুখ খোলা উচিৎ নাগা চৈতন্যর। কারণ, সামান্থার সো-কলড অনুরাগীরা ইতিমধ্যেই আমার সঙ্গে ওকে জড়িয়ে মিথ্যে গুঞ্জন তৈরি করছে। এই সময় যদি চৈতন্য তাঁর নিজস্ব মতামত দিতেন, তাহলে সেই সমস্ত অনুরাগীদের ভুল ভাঙত।'

বিবাহ বিচ্ছেদের ঘোষণা পর যে অভিযোগ উঠেছে সামান্থা রথ প্রভুর দিকে, তাতে তিনি পাশে পেয়েছেন অনেক তারকাদেরই। অভিনেত্রী রকুলপ্রীত সিংহ থেকে অনেক তারকাই সামান্থাকে সমর্থন করে এসেছেন এবং তাঁর পাশে দাঁড়িয়েছেন। নানা অভিযোগে জর্জরিত সামান্থা এর আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছিলেন, 'বিবাহ বিচ্ছেদ খুবই যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতি। এই কষ্টকর অধ্যায়ের মধ্যে দিয়ে আমি জীবন অতিবাহিত করছি।'

আরও পড়ুন - সামান্থার সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর নিজের জন্য কী করলেন নাগা চৈতন্য?

প্রসঙ্গত, ২০১৭-র অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সামান্থা রথ প্রভু। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ে করেন এই জুটি। চার বছর বিবাহিত জীবনে থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুই তারকাই।

সেরা শিরোনাম

Ayushmann Khurrana: কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget