এক্সপ্লোর

Mumbai Drug Case: বারবার ছেলের জামিনের আবেদন খারিজ, কীভাবে দিন কাটছে শাহরুখ-গৌরীর?

কর্ডেলিয়া প্রমোদতরীতে রেভ পার্টি চলাকালীন সেখান থেকেই মাদক মামলায় আরিয়ান খানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জানা যায়, আরিয়ান খানের লেন্সের বাক্সের ভিতর থেকে মাদক পাওয়া গিয়েছে।

মুম্বই : মাদক মামলায় (Drug Case) গ্রেফতার হয়েছেন আরিয়ান খান (Aryan Khna)। ইতিমধ্যেই যত বার তাঁর জামিনের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী, প্রতিবারই সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। ফলে জেলের গরাদের মধ্যেই দিন কাটছে শাহরুখ পুত্র আরিয়ান খানের। এই পরিস্থিতিতে কীভাবে দিন কাটছে শাহরুখ খান এবং গৌরীর?

আরও পড়ুন - সামান্থার সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর নিজের জন্য কী করলেন নাগা চৈতন্য?

কর্ডেলিয়া প্রমোদতরীতে রেভ পার্টি চলাকালীন সেখান থেকেই মাদক মামলায় আরিয়ান খানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জানা যায়, আরিয়ান খানের লেন্সের বাক্সের ভিতর থেকে মাদক পাওয়া গিয়েছে। যদিও শাহরুখ পুত্রের মাদক মামলায় গ্রেফতারির পর উঠে এসেছে একাধিক বিতর্কিত প্রশ্ন। কেউ কেউ এর মধ্যে রাজনৈতিক যোগও পাচ্ছেন। আবার আরিয়ান খানকে আটকের সময় বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও দেখা গিয়েছে। যাঁদেরকে নিজেদের অফিসার বলে স্বীকার করেনি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ফলে সব মিলিয়ে আরিয়ান খানের মাদক মামলায় গ্রেফতার হওয়াকে ঘিরে একটা রহস্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই শাহরুখ খানের পাশে দাঁড়িয়ে আরিয়ানকে সমর্থন করতে দেখা গিয়েছে একাধিক বলিউড তারকাদের। সলমন খান থেকে ফারাহ খান, অনেকেই কিং খানের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন। আবার রানী মুখোপাধ্যায়ের মতো তারকারা ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অনেক বলি তারকাকেই দেখা গিয়েছে আরিয়ান খানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে।

আরও পড়ুন - ঘরে এলো 'প্রথম সন্তান', মিষ্টি ছবি পোস্ট করলেন কাজল আগরওয়াল ও তাঁর স্বামী

ছেলের গ্রেফতারির পরই সমস্ত শ্যুটিং বাতিল করে দেন শাহরুখ খান। একটি সূত্র থেকে জানা যাচ্ছে, আরিয়ানকে গ্রেফতার করার পরই দেশের সেরা আইনজীবীকে মামলায় নিয়োগ করেছেন শাহরুখ খান। আইনজীবী সতীশ মানশিন্ডেও কিং খানকে প্রতিশ্রুতি দেন যে, আরিয়ান খুব তাড়াতাড়িই মুক্তি পেয়ে যাবেন। কিন্তু আদালতের পক্ষ থেকে বারবারই জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। ফলে জেলের গরাদের মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাঁকে। অন্যদিকে, এমন পরিস্থিতিতে নাওয়া খাওয়া ভুলেছেন শাহরুখ এবং গৌরী। বাদশার ঘনিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে যে, অনেকেই তাঁদের ফোন করে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথা বলেছেন। খাওয়া ঘুম সমস্ত কিছুই পরিত্যাগ করেছেন তাঁরা। আরিয়ানের চিন্তায় খারাপ হতে পারে তাঁদের শরীর। এমনটাই আশঙ্কা করছেন অনেকে।

আগামী ১৩ অক্টোবর ফের আরিয়ান খানের জামিনের শুনানির দিন ধার্য হয়েছে।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget