এক্সপ্লোর

Sandhya Mukhopadhyay Demise: সন্ধ্যাদি ফোন করলেই হারমোনিয়াম নিয়ে বসতাম, কখন গান শুনতে চাইবেন: রাঘব

রুপোলি পর্দায় স্বপ্নের তুলিতে রামধনু আঁকত তাঁর গান, তাঁর সুর। কিংবদন্তি শিল্পী কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত শিখছিলেন ওস্তাদ বড়ে গুলাম আলি খাঁ সাহেবের কাছ থেকে

কলকাতা: রুপোলি পর্দায় স্বপ্নের তুলিতে রামধনু আঁকত তাঁর গান, তাঁর সুর। কিংবদন্তি শিল্পী কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত শিখছিলেন ওস্তাদ বড়ে গুলাম আলি খাঁ সাহেবের কাছ থেকে। সব ধরণের সঙ্গীতেই ছিল তাঁর অবাধ বিচরণ। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে যেন রঙ হারাল সুরের জগৎ। এবিপি আনন্দর অনুষ্ঠানে এসে সঙ্গীতশিল্পীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কথা ভাগ করে নিলেন সঙ্গীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায় (Raghav  Chatterjee)। 

বাড়ি থেকে বেশি বেরতেন না সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandha Mukherjee)। কথা হত ফোনে ফোনে। রাঘব বলছেন, 'আমার আর সন্ধ্যাদির মধ্যে যোগসূত্র ছিল শাস্ত্রীয় সঙ্গীত। সন্ধ্যা মুখোপাধ্যায় খেয়াল, ঠুংরি, দাদরা থেকে শুরু করে ছবির গান, সবকিছুকেই নিজের মতো করে গেয়েছেন। এত মিষ্টি গলা আর এত বৈচিত্র্য ওনার মতো মানুষের পক্ষেই সম্ভব। সমস্ত গানকে অনুভব করে গাইতেন উনি। আমার সঙ্গে মূলত রাগ রাগিনী নিয়ে কথা হত। উনি আমায় শোনাতেন কী কী বন্দিশ উনি শুনেছেন। ওনার কথা আমার কাছে বেদবাক্যের মত ছিল। উনি ফোন করে বলতেন, তুই এই রাগটা জানো? কী কী রাগের কী কী বন্দিশ জানো আমায় শোনাও। দিদি ফোন করলেই আমি হাতে সময় নিয়ে, হারমোনিয়াম নিয়ে বসতাম। যে কোনও সময় উনি গান শুনতে চাইবেন। ওনাকে দিদি বলতাম কিন্তু আমার মায়ের থেকেও বড় ছিলেন উনি।'

আরও পড়ুন: Adani on Bappi Lahiri : "কভি আলবিদা না কহেনা", ট্যুইটারে বাপি লাহিড়িকে শ্রদ্ধাজ্ঞাপন গৌতম আদানির

আজ পঞ্চভূতে বিলীন হয়ে গেল সেই সমস্ত রাগ, রাগিনী, বন্দিশ। তারার দেশে সন্ধ্যা মুখোপাধ্যায়। রবীন্দ্রসদন থেকে কেওড়াতলা পর্যন্ত শেষযাত্রায় অনুরাগীদের সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী। পূর্ণ মর্যাদায় কেওড়াতলা মহাশ্মশানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। প্রয়াত গীতশ্রী কেওড়াতলা মহাশ্মশানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয়। পিস ওয়ার্ল্ড থেকে মরদেহ রাজ্য সঙ্গীত আকাদেমি হয়ে নিয়ে যাওয়া হয় রবীন্দ্রসদনে। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ। রবীন্দ্রসদনে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। 

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget