এক্সপ্লোর

Munna Bhai 3: মুন্না ভাইকে জড়িয়ে ধরলেন সার্কিট, ভাইরাল ভিডিও উস্কে দিল 'মুন্না ভাই ৩'-এর জল্পনা

Munna Bhai 3 Update: একাধিক জাতীয় বিনোদন পত্রিকার খবর অনুযায়ী, সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসির ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খুলেছেন এক ঘনিষ্ঠ সূত্র। তাঁর কথায়, 'কোনও ছবি তৈরি হচ্ছে না।'

নয়াদিল্লি: মুন্না ভাই (Munna Bhai) ও সার্কিট (Circuit)। তাঁদের জুটি পর্দায় আসা মানেই হাসতে হাসতে পেটে খিল, আবার কখনও আবেগে ভাসা। বহুদিন ধরেই অনুরাগীরা চাইছেন এই জুটি যেন ফের ফেরে পর্দায়। ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির অপেক্ষায় তাঁরা। সম্প্রতি একটি ভাইরাল ভিডিও ফের সেই জল্পনা উস্কে দিল। 

তৃতীয়বার জুটি বাঁধতে চলেছেন মুন্না ভাই ও সার্কিট? 

সঞ্জয় দত্ত (Sanjay Dutt) ও আরশাদ ওয়ারসি (Arshad Warsi) অনুরাগীরা বহুদিন ধরেই মুন্না ভাইয়ের তৃতীয় ইনস্টলমেন্টের অপেক্ষায়। সেই আবহে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন মুন্না ভাই ও সার্কিট। ফলে জল্পনা আরও খানিক উস্কে দিয়েছে এই ভিডিও। যদিও সূত্রের খবর কিন্তু বলছে একেবারে অন্য কথা। দুই তারকার নাকি দেখা হয়েছিল এক বিজ্ঞাপনের শ্যুটের জন্য। এমনকী শোনা যাচ্ছে 'মুন্না ভাই ৩' হয়তো কখনওই আর হবে না। 

একাধিক জাতীয় বিনোদন পত্রিকার খবর অনুযায়ী, সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসির ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খুলেছেন এক ঘনিষ্ঠ সূত্র। তাঁর কথায়, 'কোনও ছবি তৈরি হচ্ছে না। এক হাসপাতালের বিজ্ঞাপনের জন্য তাঁরা একসঙ্গে শ্যুটিং করেন এবং তারই বিহাইন্ড দ্য সিন প্রকাশ করা হয় অনলাইনে, যার থেকে জল্পনা তৈরি হয়েছে।'

সূত্র মারফৎ আরও খবর, 'মুন্না ভাইয়ের তৃতীয় ছবি হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কারণ রাজকুমার হিরানি (Rajkumar Hirani) ও প্রযোজক বিধু বিনোদ চোপড়ার (Vidhu Vinod Chopra) মধ্যের ঝামেলা। হিরানির বিরুদ্ধে ওঠা 'মি টু' অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে তাঁদের পথ আলাদা হয়েছে এবং বহু বছর কোনও যোগাযোগ নেই। এমনকী একটি ছবি তৈরির কথা ছিল যার প্রাথমিক নাম ঠিক হয়েছিল 'মুন্না ভাই চলে আমেরিকা', কিন্তু কোনও কারণ না দেখিয়েই সেই ছবির কাজ বন্ধ করে দেওয়া হয়। চিত্রনাট্য স্থির হয়ে গিয়েছিল ও প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তারপর কাজ আর হয়নি।'

আরও পড়ুন: Shah Rukh Khan: সঙ্গী হুইলচেয়ার, ভেন্টিলেটর! প্রবল মনোবল ও শাহরুখের টানেই প্রেক্ষাগৃহে অনিস

তিনি বলেন, 'সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজকুমার হিরানি দোষী সাব্যস্ত হলে ফক্স স্টুডিও 'মুন্না ভাই ৩' থেকে সরে যাবে। তারা অভিযোগকারীর পাশে দাঁড়ায়।'

অন্যদিকে, রাজকুমার হিরানি যদিও এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি 'ডাঙ্কি' নিয়ে। তাঁর পরিচালনায় এই প্রথম অভিনয় করবেন শাহরুখ খান। ছবিতে দেখা যাবে তাপসী পন্নুকেও। এই বছরের বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ডাঙ্কি'। 'জওয়ান'-এর সাফল্যের পর এখন কিং খান অনুরাগী  মুখিয়ে 'ডাঙ্কি'র জন্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget