এক্সপ্লোর

Shah Rukh Khan: সঙ্গী হুইলচেয়ার, ভেন্টিলেটর! প্রবল মনোবল ও শাহরুখের টানেই প্রেক্ষাগৃহে অনিস

'Jawan' Fan: প্রিয় অভিনেতার ছবি প্রেক্ষাগৃহে দেখতে কে না চায়! কিন্তু যদি শরীরই সঙ্গ না দেয় তাহলে কী উপায়? কিন্তু অনিস ফারুকি প্রমাণ করলেন, শরীর নয়, মনের জোর থাকাই আসল।

নয়াদিল্লি: যেমন আশা করা হয়েছিল, তেমনই ঘটছে। শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan) ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। অনুরাগী ও ফ্যানেদের ভালবাসায় আপ্লুত গোটা 'জওয়ান' টিম। ছবি মুক্তির প্রায় দিন ১২ পরেও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং '#Jawan' ও '#SRK'। সোশ্যাল মিডিয়া ভরেছে 'জওয়ান' সংক্রান্ত ভিডিও ও ছবিতে। তারই মধ্যে নজরে পড়বে এক হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও। প্রিয় তারকার ছবি দেখতে শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে হুইলচেয়ারে বসেই প্রেক্ষাগৃহে পৌঁছলেন এক অনুরাগী। ভাইরাল (viral video) হয়েছে সেই ছবি। 

অসুস্থতাকে থোড়াই কেয়ার! হুইলচেয়ারে করেই প্রেক্ষাগৃহে 'জওয়ান' অনুরাগী

প্রিয় অভিনেতার ছবি প্রেক্ষাগৃহে দেখতে কে না চায়! কিন্তু যদি শরীরই সঙ্গ না দেয় তাহলে কী উপায়? কিন্তু অনিস ফারুকি প্রমাণ করলেন, শরীর নয়, মনের জোর থাকাই আসল। তাঁর মনের জোর তাঁকে সোশ্যাল মিডিয়ায় এখন কিং খানের 'সবচেয়ে বড়' অনুরাগী তকমা এনে দিয়েছে। 

অনিস ফারুকির প্রিয় অভিনেতা শাহরুখ খান। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তাঁর অ্যাকশন-প্যাকড ছবি 'জওয়ান'। অনিসল আসলে বিশেষভাবে সক্ষম যুবক। যদিও তিনি আনন্দ ও অনুপ্রেরণা খুঁজে পান বলিউডে। তাই তো ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থাতেই হুইলচেয়ারে করে প্রেক্ষাগৃহে পৌঁছলেন তিনি। 

অনিস ফারুকির ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটদুনিয়া কিং খানের প্রতি তাঁর ভালবাসা দেখে অভিভূত। শুধু ভালবাসাই নয়, তাঁর মনোবলও। এই ভিডিওটি ট্যুইটার (অধুনা 'এক্স') থেকে পোস্ট করে লেখা হয়, 'প্রচণ্ড শ্রদ্ধা: অনিস ফারুকি, বিশেষভাবে সক্ষম এক যুবক ভেন্টিলেটর সমেতই হাজির হয়েছেন 'জওয়ান' দেখতে। শাহরুখ খানের ফ্যান হিসেবে আমি গর্বিত।'

ভিডিওয় দেখা যাচ্ছে একটি হুইলচেয়ারে বসে বড়পর্দায় বিক্রম রাঠৌরের সংলাপ উপভোগ করছেন অনিস। এরপরই অনুরাগীরা কিং খানের নজর তাঁর দিকে আকর্ষণ করার চেষ্টা করেন। অনুরাগীদের ভালবাসার যোগ্য সম্মান বরাবরই কিং খান দিয়ে এসেছেন। অনিসের ভিডিও তাঁর চোখে পড়ে। 

আরও পড়ুন: Jeetu Kamal: বিতর্ক... কাজ, সব সরিয়ে জঙ্গলের মধ্যে অবসর-যাপনের হদিশ দিলেন জিতু

এক ফ্যান পেজ থেকে পোস্ট করা ভিডিও রিট্যুইট করে অভিনেতা লেখেন, 'বন্ধু, ধন্যবাদ... ঈশ্বর পৃথিবীর সমস্ত আনন্দ দিয়ে তোমায় আশীর্বাদ করুন। তোমার ভালবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। আশা করছি ছবিটা উপভোগ করেছ তুমি। অনেক ভালবাসা।'

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget