এক্সপ্লোর

Sanjay Leela Bhansali On Casting Sharmin Segal: 'ওঁর মুখটা একেবারে আলমজেবের মতো এবং...', শরমিনকে 'হীরামাণ্ডি'তে কাস্ট করা প্রসঙ্গে সঞ্জয় লীলা ভনশালী

Heeramandi: শরমিন সেহগল নাকি একেবারেই অভিব্যক্তিহীন! 'হীরামাণ্ডি' মুক্তির পর এমনই দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় চর্চা ওঠে তুঙ্গে। ওঠে নেপোটিজম প্রসঙ্গও।

নয়াদিল্লি: মুক্তির প্রায় এক মাস পরেও নেটফ্লিক্সে (Netflix) এখনও ট্রেন্ডিং সঞ্জয় লীলা ভনশালীর (Sanjay Leela Bhansali) ওয়েব সিরিজ 'হীরামাণ্ডি' (Heeramandi)। এই সিরিজ মিশ্র প্রতিক্রিয়া পায় দর্শকের থেকে এবং উল্লেখ্য প্রবলভাবে সমালোচিত হন অভিনেত্রী শরমিন সেহগল (Sharmin Segal)। এবার সেই বিষয়ে মুখ খুললেন পরিচালক। 

বোনঝি শরমিন সেহগলকে 'হীরামাণ্ডি'তে কাস্ট করা প্রসঙ্গে কী বললেন সঞ্জয় লীলা ভনশালী?

শরমিন সেহগল নাকি একেবারেই অভিব্যক্তিহীন! 'হীরামাণ্ডি' মুক্তির পর এমনই দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় চর্চা ওঠে তুঙ্গে। অনেকেই বলেন যে কেবলমাত্র পরিচালকের বোনঝি হওয়ার সুবাদেই এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি সুযোগ পেয়েছিলেন। তবে সত্যিই কি তাই? নাকি পারিবারিক সম্পর্ক থাকা সত্ত্বেও শরমিনকেও সমস্ত ধাপ পেরোতে হয়? পর্দার আলমজেবের কাস্টিং নিয়ে কী বললেন পরিচালক নিজেই? 

সঞ্জয় লীলা ভনশালী বলেন, 'ওঁর (শরমিন সেহগল) মুখটা আলমজেবের যেমন হওয়া উচিত ঠিক তেমনই - এমন একজন যে গণিকা হতে চান না বা সেই ধরনের কোনও চেষ্টাও নেই। এমন একজনকে প্রয়োজন ছিল যার টাটকা, নিষ্পাপ মুখ, এমন একজন যে গণিকার মতো কথা বলে না। এবং সেই মানুষটা কবিতা লিখতে চায়, সাধনা নিয়ে মুক্ত হতে চায়। তাই আমার মনে হয়েছে যে শরমিন আলমজেবের চরিত্রের জন্য একেবারে সঠিক পছন্দ।'

একইসঙ্গে তিনি আরও বলেন, 'ও আমার বোনঝি বলে ওকে কাস্ট করিনি। ওকেও গোটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অসংখ্য পরীক্ষা ও অডিশন দিতে হয়েছে। ওঁর যে পরিমাণ পরীক্ষা নিয়েছি তাঁর কোনও অন্ত ছিল না। ওঁকে কাস্ট করার সিদ্ধান্ত নেওয়ার পর, তখন ওঁকে বলি যে এবার পেষাইপর্বের মধ্যে দিয়ে যেতে হবে, সঠিক করতেই হবে তোমাকে। কারণ এটি এমন একটি পৃথিবী যেখানে তুমি কখনও যাওনি। এমন পৃথিবীতে তুমি কখনও অভিনয় করোনি। সিরিজের বাকি সমস্ত অভিনেতা অভিনেত্রীরা দীর্ঘদিনের কর্মজীবনে এমন সিনেমা বা এমন ধরনের চরিত্রে কাজ করেছেন কখনও না কখনও। ওঁদের সকলের এই ধরনের 'নজাকত' আর 'ঠুমকা' আর 'নখরা' এই সমস্ত কিছু জানা আছে।' 

আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: ভাঙা হাত নিয়ে একাই মায়ের জন্মদিন পালন ঐশ্বর্য্যর, সঙ্গী শুধু আরাধ্যা

নেটফ্লিক্সে মুক্তি পাওয়া 'হীরামাণ্ডি' সিরিজে মণীষা কৈরালা অভিনীত মল্লিকাজান চরিত্রের মেয়ে আলমজেবের চরিত্রে দেখা গিয়েছে শরমিন সেহগলকে। এমন এক চরিত্র যে এই গণিকাবৃত্তি বা হীরামাণ্ডির গণ্ডি ভেঙে বাইরে বের হতে চায়, কবি হতে চায়। 

যদিও এই চরিত্রে শরমিনের অভিনয় প্রশংসা পায়নি একেবারেই। প্রবলভাবে তাঁকে সমালোচিত হতে হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাঁকে 'অভিব্যক্তিহীন', 'রোবটের মতো' এমন একাধিক তকমা পেতে হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget