এক্সপ্লোর

Aishwarya Rai Bachchan: ভাঙা হাত নিয়ে একাই মায়ের জন্মদিন পালন ঐশ্বর্য্যর, সঙ্গী শুধু আরাধ্যা

Entertainment News: দীর্ঘ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, বচ্চন পরিবারের সঙ্গে সমস্যা চলছে ঐশ্বর্য্য রাই বচ্চনের। সমস্যাটা প্রথমে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুরু হলেও, বর্তমানে তিক্ততা এমনই যে 'জলসা'-তে থাকেন না ঐশ্বর্য্য

কলকাতা: মায়ের জন্মদিনে বাপের বাড়িতে হাজির ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), সঙ্গে মেয়ে আরাধ্যা। তবে দেখা গেল না পরিবারের অন্য কাউকে! মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্য্য রাই বচ্চনের শেয়ার করে ছবি যেন ফের একবার উস্কে দিল বচ্চন পরিবারের অন্দরের সমস্যার কথা। সদ্য হাত ভেঙে গিয়েছিল নায়িকার। শোনা যাচ্ছিল, তাঁর হাতে অপরেশন করাতে হবে। চোট পাওয়া হাত নিয়েই, মেয়েকে নিয়ে মায়ের জন্মদিনে হাজির হলেন রাইসুন্দরী। 

ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক। দীর্ঘ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, বচ্চন পরিবারের সঙ্গে সমস্যা চলছে ঐশ্বর্য্য রাই বচ্চনের। সমস্যাটা প্রথমে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুরু হলেও, বর্তমানে তিক্ততা এমনই যে 'জলসা'-তে থাকেন না ঐশ্বর্য্য। অন্য বাড়িতে আরাধ্যাকে নিয়েই থাকেন তিনি। আর তাঁর মায়ের জন্মদিনেও দেখা গেল না বচ্চন পরিবারের কাউকে। এলেন না অভিষেকও। একাই মায়ের জন্মদিন পালন করলেন ঐশ্বর্য্য। 

সোশ্যাল মিডিয়ায় নায়িকা যে ছবিটি শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, প্রয়াত বাবার ছবি জড়িয়ে ধরে রয়েছেন নায়িকা। আরেক হাতে মাকে। তাঁদের জড়িয়ে রয়েছে ছোট্ট আরাধ্যা। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে ঐশ্বর্য্য লিখেছেন, 'বার্থডে গার্লের জন্মদিনে অনেক ভালবাসা। প্রিয় মা। মাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। মা সুস্বাস্থ্যের অধিকারী হোক।'

সদ্য় কানের রেড কার্পেটে হেঁটেছেন ঐশ্বর্য্য। প্রশংসিতও হয়েছে তাঁর পেশাদারিত্ব। ভাঙা হাত নিয়েই কানের রেড কার্পেটে ঝলমল করে উঠেছিলেন তিনি। তবে বিমানবন্দর হোক বা ফেরার পরে ভোটদানের সময়.. কোথাওই বচ্চন পরিবারের কারোও সঙ্গেই এক ফ্রেমে ধরা দেননি ঐশ্বর্য্য। কেন্দ্র এক হলেও, আলাদা এসে ভোট দিয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) ও জয়া বচ্চন (Jaya Bacchan)। পরে আলাদা আসেন ঐশ্বর্য্য। আদৌ বচ্চন পরিবারের মধ্যে কোনও সমস্যা রয়েছে কি না, সেই বিষয়ে মুখ খোলেননি বচ্চন পরিবারের কেউই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb)

 

আরও পড়ুন: Chiranjeet Chakraborty: 'রাজকুমার.. রাজকুমার' ফিসফিস, মধ্যরাতে গাড়ির পাশে কার ছায়া দেখেছিলেন চিরঞ্জিৎ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget