এক্সপ্লোর

Sara Ali Khan: ফুচকা থেকে শুরু করে মিষ্টি দই, কলকাতা সফরে এসে ডায়েট ভুললেন সারা

Sara Ali Khan at Kolkata: সারা আলি খানকে দেখতে আজ ভিড় জমেছিল কলকাতার রাস্তায়। সবুজ গোলাপি সালোয়ার কামিজে সেজেছিলেন নায়িকা

কলকাতা: তিনি এলেন, মজে গেলেন তিলোত্তমার আমেজে। কামড় বসালেন ফুচকায়, কথা বললেন সাংবাদিক, সাধারণ মানুষদের সঙ্গে। সারা আলি খান (Sara Ali Khan)। 'জ়রা হটকে জ়রা বাঁচকে' (Zara Hatke Zara Bachke) ছবির প্রচারে আজ কলকাতায় এসেছিলেন সারা, আর সেখানে এসেই তিলোত্তমার রাস্তার আমেজে মাতলেন সইফ-কন্যা। 

সারা আলি খানকে দেখতে আজ ভিড় জমেছিল কলকাতার রাস্তায়। সবুজ গোলাপি সালোয়ার কামিজে সেজেছিলেন নায়িকা। রুপোলি জরির কাজের সঙ্গে মিলিয়ে কানে রুপোলি দুল পরেছিলেন সারা। হালকা ব্যাকব্রাশ করে চুল খোলা রেখেছিলেন তিনি। কলকাতায় এসেই মিষ্টিতে মজলেন সারা। কামড় বসালেন টক-ঝাল ফুচকাতেও। রাসেল স্ট্রিটে ফুচকায় মন মজে সারার। খান বলরাম মল্লিক রাধারমণ মল্লিকের মিষ্টিতেও। চেখে দেখেছেন মিষ্টি দইও। সব মিলিয়ে জমজমাট সারার কলকাতা সফর। 

একটি গয়নার দোকানের প্রচারে কলকাতায় এসেছিলেন সারা। এরপরে অবশ্য নায়িকা মজেন কলকাতার মেজাজে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একবার বিপাকেও পড়েন সারা। হঠাৎ তাঁর লেন্স খুলে যায়। কিছু দেখতে পাচ্ছিলেন না অভিনেত্রী। সাংবাদিকদেরই তিনি প্রশ্ন করেন, 'আমার চোখে কী কিছু পড়েছে? আমি দেখতে পাচ্ছি না।' তাঁর লেন্স খুলে চলে এসেছিল চোখের পাতায়। এরপর সহকারীর সাহায্য নিয়ে লেন্স ঠিক করেন সারা। কিছুটা সময় চেয়ে নেন সাংবাদিকদের কাছ থেকে। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারা বলেন, 'সাংবাদিকরা আমার বন্ধু, পরিবারের মতোই। আমার মনে হচ্ছে অনেকদিন পরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করছি, কথা বলছি। কলকাতা আমার কাছে ভীষণ বিশেষ। এখন সাংবাদিক বৈঠক করছি ফুচকা খেতে খেতে। করোনায় আমরা সবাই গৃহবন্দি হয়ে পড়েছিলাম। এখন সব স্বাভাবিক হচ্ছে।' ফুচকা খেয়ে সারা আবদারও করেছিলেন ঝালমুড়ির।

আগামী ২ জুন মুক্তি পাবে সারা-ভিকির নতুন ছবি 'জ়রা হটকে জ়রা বাঁচকে' (Zara Hatke Zara Bachke)। আর এই ছবি মুক্তির আগেই আজমের শরিফে প্রার্থনা করতে গিয়েছিলেন বলিউডের এই দুই নায়ক নায়িকা। সেখানে গিয়ে তাঁরা ছবির প্রচার তো করলেনই, সেই সঙ্গে মিশে গেলেন স্থানীয়দের সঙ্গে। গ্রামের একটি দাওয়ায় বসে চাপাটি, আচার দিয়ে খাওয়া দাওয়া সারেন ভিকি ও সারা। প্রিয় তারকাকে তাঁদের মধ্যে পেয়ে মুগ্ধ অনুরাগীরাও। ভিকি-সারার সঙ্গে নিজেদের ছবি ফ্রেমবন্দি করতে তখন হুড়োহুড়ি সবার মধ্যে। আবার ভিকি সারার মুখে রান্নার প্রশংসা শুনে গান গেয়ে উঠলেন গৃহিনীরা। তাল মেলালেন ভিকি ও সারাও। 

আরও পড়ুন: Gmail Storage Fix: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?

আরও পড়ুন: Daily Astrology: কাজের জায়গায় সুখবর পেতে পারেন কারা ? কেমন যাবে আজকের দিন ?

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget